প্রকাশ্যে এলো অমর সঙ্গীর প্রথম প্রোমো! মন জয় করে নিলো চোখ ধাঁধানো জুটি!

বর্তমানে বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে প্রায় প্রত্যেক মাসেই আসছে একটি করে নতুন ধারাবাহিক। আবার অন্যদিকে টিআরপি (TRP) তালিকায় পিছিয়ে পড়লেই শেষ হয়ে যাচ্ছে জনপ্রিয় সব মেগা। বহু ধারাবাহিক এই ভাবেই নতুন পুরনো নির্বিশেষে টেলিভিশনের পর্দা ছেড়ে চলে গিয়েছে আর সেই জায়গা দখল করেছে নতুন ধারাবাহিক (Bengali Mega Serial)।
কিছুদিন আগেই শোনা যাচ্ছিল টেলিভিশনের পর্দায় নতুন ধারাবাহিকে নতুন নায়ক হয়ে দর্শকদের মাঝে ফিরতে চলেছে অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। শেষবার বাংলা মিডিয়াম ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। জানা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার আনতে চলেছে একটি নতুন ধারাবাহিক যার নাম অমর সঙ্গী। এই ধারাবাহিকেই অভিনয় করতে দেখা যাবে অভিনেতা নীল ভট্টাচার্যকে।

পাশাপাশি এটাও জানানো হয়েছিল যে এই ধারাবাহিকে নায়কের নাম হতে চলেছে রাজ এবং নায়িকার নাম হবে শ্রী। ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। গুড্ডি ধারাবাহিকের পর আবার অমর সঙ্গীর হাত ধরেই ফিরছেন তিনি। অবশেষে টেলিভিশনের পর্দায় প্রকাশ পেল এই আসন্ন ধারাবাহিকের প্রথম প্রচার ভিডিও।
প্রকাশ পেলো প্রচার ভিডিও
এই প্রচার ভিডিওই দেখা যায়, ধারাবাহিকের নায়ক রাজ একটা দামি গাড়ি করে, দামি পোশাক পরে নায়িকাকে নিয়ে ঘুরতে বেরোয়। সেখানে হঠাৎ করে চলে আসে বৃষ্টি। দুজন মিলে বৃষ্টির মধ্যে ভিজতে থাকে। একেবারে হিন্দি সিনেমার গল্পের মতন। এরপর দেখা যায় নায়কের বাড়িতে এসে ডাকাডাকি করছে দুজন ব্যক্তি। তারা নায়কের কাছ থেকে ভাড়া করা গাড়ির চাবি আর ভাড়া করা জামাকাপড় আদায় করতে এসেছে। তারা নায়ককে বলছে, যার জন্য সে এসব করছে সেই সবটা জানতে পারলে আর এই মুখো হবে না।
আরও পড়ুন: লুকোচুরি খেলা শেষ! গোটা সমাজের সামনে নীলুর নোংরামি ফাঁ’স করে দিলো শৌর্য!
এসব শুনে নায়কের বোন জিজ্ঞাসা করে, সত্যি যদি তাদের হবু বৌদি সবটা জেনে যায় তাহলে কি এই ভাঙা বাড়িতে আর আসবে না? নায়ক বলে, সে এতটাই ভালোবাসা দেবে যে কোনদিনও নায়িকা তাকে ভুল বুঝবে না। তখনই পেছন থেকে নায়েককে ডেকে ওঠে নায়িকা। সে বলে, এতই যখন ভালোবাসা তাহলে সে ভালোবাসাটা মিথ্যে দিয়ে কেন শুরু করলো নায়ক? সেই মুহূর্তে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না রাজ। আর এই ভাবেই শুরু হতে চলেছে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষিত ধারাবাহিক অমর সঙ্গী। খুব তাড়াতাড়ি ধারাবাহিকের সম্প্রচারের তারিখ এবং সময় প্রকাশ করবে চ্যানেল।
View this post on Instagram

