‘আমি বাবা-কাকার চরিত্রে দু-তিন দিনের জন্য অভিনয় করতে রাজি নই’- জানালেন অভিনেতা অরিন্দম গাঙ্গুলি

সান বাংলায় (Sun Bangla) আসছে এসভিএফ (SVF) প্রযোজিত নয়া ধারাবাহিক (New Serial) ‘বসু পরিবার’ (Basi Parivar)। জনপ্রিয় ধারাবাহিক ‘কন্যাদান’-এ তিনিই ছিলেন মূল চরিত্র। বসু পরিবারেও তাই! ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বসু পরিবারের প্রোমো (Promo)। জোরকদমে ‘দাসানি ২’ স্টুডিয়োতে শুরু হয়ে গিয়েছে ধারাবাহিকের শুটিং। ব্যস্ততার ফাঁকে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিলেন অভিনেতা অরিন্দম গাঙ্গুলি (Arindam Ganguly)।
সান বাংলায় আসছে বসু পরিবার
নতুন ধারাবাহিকের গল্পে অভিনেতার নাম অঞ্জন বসু। কন্যাদানের ক্ষেত্রেও তাই। এই ধরনের চরিত্রে বহুদিন অভিনয় করেননি অভিনেতা। তবে বসু পরিবারের প্রথম ঝলকই সাড়া ফেলেছে দর্শক মহলে। এই বিপুল সাড়া আরও একবার প্রমাণ করে দিয়েছে, দর্শক এখনও পর্দায় বাঙালিয়ানা দেখতে পছন্দ করে।
কন্যাদানের অঞ্জন বসু ও বসু পরিবারের অঞ্জন বসুর মধ্যে মিল কতটা?
অভিনেতার কথায়,”হ্যাঁ। চরিত্র দু’টিরও মিল আছে। দু’টিই বাবার চরিত্র। সন্তানদের সঙ্গে বাবার এক ধরনের সম্পর্কের কাহিনি। তবে একটি বিষয় আলাদা। ‘বসু পরিবার’-এর অঞ্জন বসুর নিজের ছেলেমেয়েদের উপর অগাধ আস্থা, কিন্তু শেষে দেখা যাবে, বাবা চাকরি থেকে অবসর নেওয়ার পর ছেলেমেয়েরা বাবার প্রতি দায়িত্ব পালন করছে না। যেটা ‘কন্যাদান’-এ ছিল না।”
সাধারণত, বাংলা ধারাবাহিকে প্রধান চরিত্রে পুরুষ থাকেন না। এক্ষেত্রে আলাদা, কেন?
অভিনেতা বলেন, ”আমি সব সময় পুরুষ চরিত্রই প্রধান, এমন ধারাবাহিকেই অভিনয় করেছি। এর আগে ‘বামাক্ষ্যাপা’ করেছি এবং সেই নজির কিন্তু কেউ ভাঙতে পারবেন না। দশ বছর ধরে ধারাবাহিকটি চলেছে। এ ছাড়া ‘কন্যাদান’-এও আমি মুখ্য চরিত্রে ছিলাম। এই ধারাবাহিকেও তাই।”
আরও পড়ুন: ঘুরতে গিয়েও বিপত্তি! নিজের প্রাক্তনীর মুখোমুখি অনিকেত! প্রথমবার অহনাকে দেখলো শ্যামলী!
বসুপরিবারের চরিত্র ‘অঞ্জন বসু’র সঙ্গে কতটা মিল অভিনেতার? উত্তরে অভিনেতা বলেন, ‘হ্যাঁ, অনেকটাই মিল রয়েছে। মনেপ্রাণে আমি বাঙালি। বাংলা সংস্কৃতির অবক্ষয় হলে আমি আঘাত পাই। চাই, বাংলা আবার আগের জায়গা ফিরে পাক। আমি পুরোনো প্রজন্মের কিংবদন্তিদের সঙ্গেও কাজ করেছি। আবার এই প্রজন্মের সঙ্গেও কাজ করছি।”

