ঘুরতে গিয়েও বিপত্তি! নিজের প্রাক্তনীর মুখোমুখি অনিকেত! প্রথমবার অহনাকে দেখলো শ্যামলী!

নিজের বুদ্ধির জোরে নিজের সিঁথির সিঁদুর রক্ষা করে সুস্থভাবে স্বামীকে নিয়ে শ্বশুরবাড়ি ফিরলো জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকের নায়িকা শ্যামলী। এই ধারাবাহিকে নায়িকার চরিত্রের অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রনজয় বিষ্ণুকে।

ধারাবাহিকের নায়িকা শ্যামলী তার শ্বশুর বাড়িতে কথা দিয়েছিল, তার স্যার অনিকেতকে অর্থাৎ ধারাবাহিকের নায়ককে অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেবে। এই মুহূর্তে ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব এতটা আকর্ষণীয় হয়ে উঠেছে যে টিআরপি তালিকায় প্রথম পাঁচে নিজেকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে এই মেগা। নায়ক নায়িকার জুটিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক মহলে।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, শ্যামলীকে জোর করে বিয়ে করে মন্দার। তবে শ্যামলীর বুদ্ধির সাথে সে পেরে ওঠে না। শ্যামলী জানতো মন্দারের ডেরায় তার সাথে লড়াই করা যাবে না। তাই সে আগের থেকেই নিজের সিঁথি ঢেকে নিয়ে নকল চুল পরে এসেছিল। যার ফলে মন্দারের দেওয়া সিঁদুর শ্যামলের সিঁথি রাঙাতে পারেনি। সে তার স্যারকে নিয়ে জোড়া বাড়িতে সুস্থ ভাবে ফিরে আসে।

এই ঘটনার পর থেকেই অনিকেত আর শ্যামলীর মধ্যে সম্পর্ক আরো গভীর হয়। অনিকেত নিজে বাড়ির প্রত্যেকের সামনে দাঁড়িয়ে শ্যামলীর প্রশংসা করে। অনিকেত বলে, শ্যামলী থাকলে সে নিশ্চিন্ত অনুভব করে। তার মনে হয় আর কোন বিপদ তাকে ছুঁতে পারবে না। শেষমেষ অপরাজিতা আর শ্যামলীকে বাড়ি থেকে বের করতে পারে না। কিন্তু তারপরেই এমন এক ঘটনা ঘটলো যেটা হয়তো কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি।

আরও পড়ুন: পাওয়া গেলো বর্ষার খোঁজ, অর্ণবকে আটকাতে ফাঁদ পাতলো সৃজন! রোজীর কোঠায় পা রাখলো পর্ণা!

মুখোমুখি হলো অনিকেতের প্রাক্তন এবং বর্তমান

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, অনিকেত শ্যামলীকে বলছে, “দয়া করে আজকে সন্ধ্যা বেলা আবার কোথাও বেরিয়ে যাবে না যেন। আপনাকে নিয়ে বেরোবো। একটা জায়গায় যাব।” শ্যামলী জিজ্ঞাসা করে তাকে নিয়ে কোথায় যাবেন স্যার? অনিকেত বলে, দ্য রিগেল ভিস্তা ক্লাব। অন্যদিকে অনিকেতের প্রাক্তনী তার বান্ধবীকে বলে, সে আজ একজনের সাথে দেখা করতে চলেছে। তার সাথে দেখা করতে সে যাবে, দ্য রিগেল ভিস্তা ক্লাব।

Back to top button