‘সমুদ্রের ধারে কোমর দোলানোকে নাচ বলে না…’- বিস্ফোরক অভিনেত্রী কল্যাণী মন্ডল!

বাংলা চলচ্চিত্র (Bengali Film Industry) জগতের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন কল্যাণী মন্ডল (Kalyani Mandal)। কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। বড় পর্দার পাশাপাশি বর্তমানে ছোটপর্দাতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন বছরের পর বছর ধরে। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক আনন্দীতে (Anondi) ঠাম্মির ভূমিকায় অভিনয় করতে।
বড় পর্দায় উত্তম কুমারের সাথে একাধিক ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের অতন্ত প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন। এখনো যে কোনো চরিত্রে তাকে সাবলীল ভাবে অভিনয় করতে দেখা যায়। যদিও বর্তমানে বেশিরভাগ ভাগ ধারাবাহিকেই মা, শাশুড়ি, ঠাম্মি ইত্যাদি চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী।
তরুণ মজুমদার, ঋত্বিক ঘটক, ঋতুপর্ণ ঘোষ এর মতন একাধিক জনপ্রিয় পরিচালকের সঙ্গে কাজ করছেন অভিনেত্রী। এছাড়াও বর্তমান সময়ের পরিচালক রাজ চক্রবর্তীর সাথেও কাজ করেছেন। বর্তমানে বড় পর্দায় কাজের সংখ্যা অনেক কমিয়ে দিয়েছেন। এখন শুধুমাত্র অভিনেত্রীকে ধারাবাহিকেই দেখা যায় শুধুমাত্র। ধারাবাহিক জগতে বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে মা শাশুড়ি চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
সম্প্রতি বাংলা সিনেমা জগতের নাচ নিয়ে কথা বলতে শোনা গেছে অভিনেত্রীকে। সেই নিয়ে এক রাশ অভিযোগ করেছেন তিনি। নাচ সংক্রান্ত কিছুই বাংলা ইন্ডাস্ট্রিতে দেখানো হয় না সেই কারণে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। সাক্ষাৎকারে করেছেন বিস্ফোরক অভিযোগ। কিন্তু কি এমন বলেছেন তিনি?
আরও পড়ুনঃ ফাদার্স ডে-তে মেয়ের থেকে বিশেষ উপহার! মেয়ের ভালোবাসায় বেজায় খুশি অভিনেতা শাশ্বত চ্যাটার্জী!
সম্প্রতি কল্যাণী মন্ডল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বাংলায় আজ পর্যন্ত প্রপার নাচ নিয়ে কিছু হয়েছে বলে আমার জানা নেই। গাছের ডাল ধরে সি বিচে বা ডিস্কোতে নাচ করাকে নাচ বলে না। একটা ভালো নাচের সিনেমা যদি আমার সময় থাকাকালীন আমি পেতাম, তাহলে জীবনটা সত্যি ধন্য হয়ে যেতো।’

