অনিকেতের মনে জায়গা করতে এবার জোড়াবাড়িতে এসে হাজির অহনা,অপরাজিতা বরণ করে ঘরে তুলল তাকে!

বরাবরই টিআরপি তালিকায় (Trp List)ভাল ফল করে চলেছে জি বাংলার (Zee Bangla) ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। চলতি সপ্তাহে প্রতিপক্ষকে হাড্ডাহাড্ডি টক্কর দিয়ে তিনি উঠে এসেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের গল্পে এই মুহূর্তে এন্ট্রি হয়েছে অনিকেতের প্রাক্তন প্রেমিকা অহনার। শ্যামলী অনিকেতের জীবনে আসার পূর্বে এই মেয়েটি মন ভেঙেছিল নায়কের।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ২৭শে জুন
(Kon Gopone Mon Veseche Today Episode 27th June)

বরের প্রাক্তন প্রেমিকা ফিরে ফিরে আসার চিন্তার ভাঁজ শ্যামলীর কপালে। আবার অনিকেত অহনার প্রতি দুর্বল হয়ে পড়বে না তো? তাই সর্বক্ষণ অনিকেতকে চোখে চোখে রাখছে শ্যামলী। মিস্টার বাজুড়িয়ার সঙ্গে ডিল পাকা করতে একা যেতে দেয় না অনিকেতকে। বলে শ্যামলী সঙ্গে যাবে। তখনই শত্রু উপস্থিত হয় জোড়াবাড়িতে।

বহুদিন পর অনিকেতের বাড়িতে ফিরে আসতে দেখে অবাক হয় সকলে। অহনা গল্প দেয়, অনিকেতের গাড়িতে সে যে পার্স ফেলে গিয়েছে, তা নিতে এসেছে সে। এদিকে অনিকেতের পরিবারের সকল এতদিন বাদে অহনাকে দেখে খানিক অস্বস্তিতে পড়েছে। অনিকেতের মা অহনাকে দেখে না জানি কি কাণ্ডটাই না বাঁধাবে।

অপরাজিতাকে ডেকে আনে অরুণাভ। অহনাকে দেখে চমকে ওঠে অপরাজিতা। অনিকেতের সঙ্গে সে কী করেছে ভুলে যায়নি তার মা। কিন্তু অরুণাভ আর অপলা কান ভরে তার। বলে এই মুহূর্তে অপরাজিতার সবচেয়ে বড় শত্রু শ্যামলী। অহনার প্রতি ভাল লাগা জারি অনিকেতের। এই মুহূর্তে সংসার ধর্ম নেই। এবাড়ি থেকে শ্যামলীকে তাড়াতে মোক্ষম অস্ত্র অহনা।

আরও পড়ুন: রাইয়ের কথায় নীলুর কথা ভাবলো শৌর্য! অনির্বাণের সঙ্গে রাইয়ের সম্পর্ক এগোলো আরও এক ধাপ!

কথাটা আজগুবি নয়। শ্যামলীকে বাড়ি থেকে তাড়াতে অহনাকে ব্যবহার করবে অপরাজিতা। তারপর একবার শ্যামলীকে তাড়ালেই, অহনাকেও অনিকেতের জীবন থেকে তাড়াবে সে। এদিকে জোড়াবাড়িতে পা রেখেই তুলকালাম শুরু করেছে শ্যামলী ও অহনার। দুজনের মধ্যে চলছে ঠান্ডা যুদ্ধ। এখন দেখার শেষ পর্যন্ত অনিকেত কার ভালোবাসার মূল্য দেয়।

 

Back to top button