রাইয়ের কথায় নীলুর কথা ভাবলো শৌর্য! অনির্বাণের সঙ্গে রাইয়ের সম্পর্ক এগোলো আরও এক ধাপ!

ভণিতা না করে মন থেকে প্রাক্তনের ভাল চওয়া বড় কঠিন। এবার সেই অসাধ্য সাধন করে দেখাল জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাবিক ‘মিঠিঝোরা’র (Mithijhora) অন্যতম নায়ক শৌর্য্য। একসময়ে রাইয়ের সঙ্গে প্রেম ছিল তার। ঘটনাচক্রে রাইয়ের জন্যই তার মেজবোন নীলুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয় শৌর্য্য। বর্তমানে রাই তারই দূর সম্পর্কের দাদা অনিকেতের সঙ্গে নতুন জীবন শুরু করে। ভালোবাসার মানুষকে জীবনে এগিয়ে যেতে দেখে এবং খুশি থাকতে দেখে মন থেকে খুশি শৌর্য্য।
মিঠিঝোরা আজকের পর্ব ২৭শে জুন
(Mithijhora Today Episode 27th June)
বহুদিন পর রাই ও শৌর্য্য দুজনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছে। দুজনে একটি ক্যাফেতে আলাদা করে দেখা করেছে কথা বলার জন্য। দুজনে কথা বলে মিটিয়ে নিয়েছে ভুল বোঝাবুঝি। দুজনের মধ্যে ভার অনেকটা কমেছে। তবে নীলুকে নিজের স্ত্রী বলে মেনে নিতে পারবে না শৌর্য্য। কারণ শুধুমাত্র একজনের মনে জায়গা ধরে রাখতে দিনের পর দিন মিথ্যাচার করেছে নীলু।
তারপরই হয় পট বদল। রাই বোনের জন্য শৌর্য্যর সঙ্গে আলোচনায় বসলেও, নীলু রাই ভাল থাকুক চায় না মন থেকে। বাড়ির সকলের রাইয়ের বিয়ে নিয়ে মাতামাতি সহ্য হচ্ছে না তার। আজ মিথ্যের আশ্রয় নেওয়ার জন্য সে স্বামীর ঘর থেকে বিতাড়িত। অপরদিকে, আজ যার জন্য শৌর্য্যকে স্বামী হিসেবে মেনে নিয়েছিল তার বিয়ে নিয়ে মাতামাতির শেষ নেই। পরিস্থিতি যেন অসহ্য হয়ে উঠেছে।
এদিকে রাই ও শৌর্য্যর সম্পর্কে সমীকরণ বদলেছে। সুষ্ঠ আলোচনার মাধ্যমে আজ দুপক্ষের মনের ভার অনেকটা কমেছে। ক্যাফে থেকে ফেরার সময় দেখা হয়ে যায় অনির্বাণের সঙ্গেও। এখন আর কোনও জটিলতা চোখে পড়ছে না তিনজনের মধ্যে।
আরও পড়ুন: মিঠাই অভিনেত্রীর জীবনে চরম দুঃসংবাদ, হঠাৎ বাবাকে হারিয়ে ভেঙে পড়লেন তিনি!
এদিকে রাই ফিরে এসেছে বাড়িতে। রাইয়ের মা বলে, শৌর্য্যরা নীলুকে ফিরিয়ে না নিলে নীলুর জীবনটা শেষ হয়ে যাবে। তবে শৌর্য্যর ক্ষতও গভীর। একদিন রাই এসে কথা বলায় সেই ঘায়ে মলমও পড়বে না। আজ যা পরিস্থিতিতে তাতে রাই নীলুর এই অবস্থার জন্য দায়ী। বারবার সে কথাও শিকার করে রাই। তবে রাইয়ের স্বীকারোক্তিতে কি বদলে যাবে নীলুর জীবন?

