‘তোমাকে পেয়ে আমি প্রো ম্যাক্স লাকি…’ জন্মদিনে বাবাকে আদরে ভরিয়ে দিলেন অন্বেষা হাজরা! অভিনেত্রীর শুভেচ্ছা বার্তা হাসি ফোটালো ভক্তদের মুখেও!

এই মুহূর্তে ছোটপর্দায় ‘আনন্দী’ ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra)-কে। এর আগে ‘চুনি পান্না’ ও ‘এই পথ যদি না শেষ হয়’-সহ একাধিক সিরিয়ালে কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অন্বেষা। সম্প্রতি বাবার জন্মদিন উপলক্ষে একটি বিশেষ পোস্ট করে সকলের নজর কাড়লেন তিনি।
বাবার দুটি ছবি শেয়ার করে অন্বেষা আবেগঘন বার্তা লিখেছেন। তিনি জানান, তাঁর বাবা সবসময় মাথা উঁচু করে বাঁচতে শেখান। অনেকেই নিজের প্রিয় মানুষের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তবে অন্বেষার মতে, তিনি সবচেয়ে ভাগ্যবান কারণ তাঁর জীবনে এমন একজন বাবা আছেন।
নিজের পোস্টে তিনি আরও লেখেন, অনেকেই ভালো মানুষের সঙ্গ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন, কিন্তু তিনি নিজেকে ‘প্রো ম্যাক্স লেভেলের লাকি’ বলে মনে করেন। তাঁর কথায়, প্রত্যেক মেয়ের জীবনে তাঁর বাবার মতো একজন মানুষ থাকা খুব প্রয়োজন। বাবাকে তিনি জ্ঞানী, সৎ এবং আদর্শবান বলে বর্ণনা করেছেন।
অন্বেষা মজার ছলে লেখেন, তাঁর বাবা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ভীষণ শক্তিশালী ব্যক্তিত্বের মানুষ। বাবার ব্যস্ততার মধ্যেও তাঁর সব কথা মন দিয়ে শোনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এমনকি বাবার সঙ্গে নিজের ছবি না থাকলেও, তাঁর অনুরোধেই তোলা একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ ‘ওর সঙ্গে আমার ঝামেলা হবেই, মানুষ হিসেবে ও একদম…’ বিতর্কের মাঝেই জীতু কমলকে নিয়ে মুখ খুললেন সুদীপা চট্টোপাধ্যায়!
অন্যদিকে, ‘আনন্দী’ ধারাবাহিকেও এখন গুরুত্বপূর্ণ মোড় এসেছে। সাম্প্রতিক প্রোমোতে দেখা যাচ্ছে গল্পে বড় পরিবর্তনের ইঙ্গিত। অনেকেই ভাবছেন সিরিয়ালটি শেষের পথে, তবে আগামী পর্বেই বোঝা যাবে গল্প কোন দিকে এগোবে।
View this post on Instagram

