‘প্রথমে মোটা, আর এখন অত্যাধিক রোগা…’ ‘নিজেকে আগে সুস্থ করুন, চেহারাটা…’ বয়স নিয়েও তীব্র কটাক্ষ! বারংবার সমালোচনার শিকার ইন্দ্রানী হালদার! চুপ না থেকে কড়া ভাষায় জবাব দিলেন অভিনেত্রী!

সেলিব্রিটিদের চেহারা ও বয়স নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ নতুন কিছু নয়। অনেক তারকাই এমন মন্তব্য এড়িয়ে যান। তবে এবার চুপ থাকলেন না অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। নিজের নতুন ফটোশ্যুটের ছবি পোস্ট করার পর বয়স নিয়ে এক নেটিজেনের মন্তব্যের মুখে পড়েন তিনি। সেই মন্তব্যের জবাবও দেন নিজের স্বভাবসুলভ স্পষ্ট ও ব্যঙ্গাত্মক ভঙ্গিতে।

‘শ্রীময়ী’ ধারাবাহিকের পর বেশ কিছুদিন পর্দার আড়ালে ছিলেন ইন্দ্রাণী। শারীরিক অসুস্থতার কারণে একটা সময় তাঁর ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল। পরে নিজেকে অনেকটা ফিট করে ফের আগের চেহারায় ফিরেছেন অভিনেত্রী। বর্তমানে তাঁকে আবার বিভিন্ন অনুষ্ঠানে ও ক্যামেরার সামনে দেখা যাচ্ছে। তবে নিয়মিত মেগা সিরিয়ালে ফেরার কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের একটি ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ইন্দ্রাণী। সেই ছবির নিচে এক নেটিজেন অভিনেত্রীর বয়স ও চেহারা নিয়ে মন্তব্য করেন। ওই ব্যক্তি লেখেন, ‘নিজেকে আগে সুস্থ করো। কী বয়স্ক লাগছে!’ এই মন্তব্য নজরে আসতেই চুপ করে থাকেননি অভিনেত্রী। পাল্টা জবাবে তিনি ওই নেটিজেনের চেহারা নিয়েও কটাক্ষ করেন এবং ব্যঙ্গ করে লেখেন, তাঁকে নাকি শীতের আগে সার্কাসে হাতির প্রয়োজন হলে ডাকা হতে পারে।

এরপর ইন্দ্রাণীর সমর্থনে আরেক অনুরাগী ওই ট্রোলারকে জবাব দেন। সেই মন্তব্যে হাসির ইমোজি দিয়ে অভিনেত্রী মজার ছলে লেখেন, ‘আমার আর কিছু বলার নেই, উনি পাগল।’ ইন্দ্রাণী বরাবরই নিজের বয়স নিয়ে খোলামেলা। পঞ্চাশ পেরিয়েও নিজের মতো করে জীবন উপভোগ করতে পছন্দ করেন তিনি। তাই এবারও বয়স নিয়ে করা কটাক্ষের সামনে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ সানিকে ফাঁদে ফেলতে নিজেই বিপদের মুখে শিরিন! রায়ানকে ন্যায় বিচার পাইয়ে দিতে নিজের জীবন বাজি রাখলো সে! দুর্ধর্ষ আজকের পর্ব

দীর্ঘদিন বাংলা মেগা ধারাবাহিকে কাজ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তবে নিয়মিত সিরিয়ালের দীর্ঘ শুটিং এবং কাজের চাপের কারণে আপাতত মেগা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছোটপর্দায় রিয়ালিটি শোয়ের সঞ্চালনায় আগ্রহ রয়েছে তাঁর। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও ভালো সুযোগ পেলে কাজ করতে চান ইন্দ্রাণী। অভিনেত্রীর কথায়, উপযুক্ত সুযোগ এলে অবশ্যই নতুন ধরনের কাজে দেখা যাবে তাঁকে।

Back to top button