‘ওর সঙ্গে আমার ঝামেলা হবেই, মানুষ হিসেবে ও একদম…’ বিতর্কের মাঝেই জীতু কমলকে নিয়ে মুখ খুললেন সুদীপা চট্টোপাধ্যায়!

অভিনেতা জীতু কমল (Jeetu Kamal) যখন নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন, তখনই তাঁর পাশে দাঁড়ালেন অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। সম্প্রতি তাঁর স্বামী Agnidev Chatterjee-র ছবিতে কাজ করেছিলেন জীতু। সেই সূত্রেই অভিনেতাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে সুদীপার। আর এই পরিস্থিতিতে তিনি সমাজমাধ্যমে জীতুকে নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।

মঙ্গলবার আচমকাই শোনা যায়, ‘এরাও মানুষ দ্যা সার্চ উইদিন’ ছবির সেটে নাকি খারাপ ব্যবহার করেছেন জীতু। পরিচালকের অভিযোগ ছিল, তিনি নির্দিষ্ট সময়ের বেশি কাজ করতে চাননি এবং অতিরিক্ত পারিশ্রমিক দাবি করেছিলেন। তবে এই অভিযোগ সামনে আসার পরই জীতু একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে সেটে উত্তেজনার পরিবেশের ইঙ্গিত পাওয়া যায়।

এই পরিস্থিতিতেই সুদীপা নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি জানান, দীর্ঘদিনের পরিচয়ে জীতুকে তিনি অন্যভাবে দেখেছেন। তাঁর কথায়, জীতু একজন চুপচাপ স্বভাবের মানুষ, খুবই আবেগপ্রবণ এবং প্রচার থেকে দূরে থাকতে পছন্দ করেন। ব্যক্তিগত জীবনে তিনি নিজেকে গুটিয়ে রাখতেই স্বচ্ছন্দ।

পেশাগত ক্ষেত্রেও জীতুর প্রশংসা করেছেন সুদীপা। তিনি বলেন, জীতু অত্যন্ত সহযোগী এবং দায়িত্বশীল অভিনেতা। ‘চোর’ ছবির শুটিংয়ের সময় তাঁর নিষ্ঠা না থাকলে এত কম সময়ে কাজ শেষ করা সম্ভব হত না। তিনি উল্লেখ করেন, কঠিন পরিস্থিতিতেও জীতু ধৈর্য ধরে কাজ করেছেন এবং কখনও সেট ছেড়ে চলে যাননি।

আরও পড়ুনঃ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় ঋতব্রত মুখোপাধ্যায়! ভোটে দাঁড়াচ্ছেন অভিনেতা? কি বললেন তিনি?

শেষে সুদীপা শিল্পীদের সম্মান দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁর মতে, একজন অভিনেতাই একটি প্রজেক্টের গুরুত্বপূর্ণ অংশ এবং তাঁদের প্রতি সম্মান থাকা উচিত। এই ঘটনার পর শিল্পীদের একজোট হওয়ার কথাও বলেন তিনি, যাতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানো যায়।

Back to top button