জগদ্ধাত্রীকে রক্ষা করলো মেনান, অনাথ মুখার্জীর আসল রহস্য ফাঁস করল কৌশিকী, জ্যাসকে ভুল বুঝল স্বয়ম্ভু!

Jagaddhatri Today Episode: এই প্রথমবার জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিকের নায়িকা বেশ অসহায় হয়ে পড়েছে। এই ধারাবাহিকটিকে দর্শকরা পছন্দ করেন নায়িকার সাহসিকতার জন্য। কিন্তু এই মুহূর্তে নায়িকা জগদ্ধাত্রী এমন এক কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যে তার পক্ষে সবকিছু সামলে ওঠা সম্ভব হচ্ছে না। তার জীবনে ঘরে এবং বাইরে উভয়ের জায়গাতেই শত্রুর অবাধ বিচরণ। তাই খুব বুঝেশুনে পথ চলতে হচ্ছে তাকে। বর্তমানে টিআরপি তালিকায় প্রথম পাঁচের মধ্যে অবস্থান করছে এই মেগা।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, হঠকারিতার বসে উত্তীয়র ফাঁদে পা দিয়ে দেয় জগদ্ধাত্রী। সে আসল সত্যিটা খুঁজে বের করতে এতটাই মরিয়া হয়ে উঠেছে যে কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা সত্যি আর কোনটা টোপ সেটা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছে নায়িকা জগদ্ধাত্রী। এবার সে এমন এক বিপদের মুখে পড়েছে যেখান থেকে বেঁচে ফেরা খুব মুশকিল হয়ে উঠেছে তার জন্য। যেহেতু সে গর্ভবতী তাই তাকে অনেক কিছুর খেয়াল রাখতে হচ্ছে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, জগদ্ধাত্রীকে কিছু গুন্ডা আক্রমণ করে আর সে একাই গুন্ডাগুলোর সাথে লড়াই করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই জগদ্ধাত্রীর আবার সেই মাথা ব্যাথা শুরু হয়। সে দুই হাতে মাথা চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে। এই সুযোগটাই নিতে চেয়েছিল এক গুন্ডা। কিন্তু ঠিক সেই সময় সেখানে চলে আসে মেনান। সে জগদ্ধাত্রীকে এই বিপদের হাত থেকে রক্ষা করে এবং কৌশিকী মুখার্জীকে ফোন করে সবটা খুলে বলে। এরপর স্বয়ম্ভু আর কৌশিকী দুজন মিলে জগদ্ধাত্রীকে হাসপাতালে ভর্তি করে।

অনাথ মুখার্জীর আসল পরিচয় জানিয়ে দিল কৌশিকী

এরপর স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে বোঝাতে থাকে, তাকে আরও বেশি করে নিজের খেয়াল রাখতে হবে, এভাবে চললে সে অসুস্থ হয়ে পড়বে। এখন আর কোন তদন্ত করা চলবে না। এই মুহূর্তে খুব সাবধানে থাকতে হবে তাকে। সেই সময় জগদ্ধাত্রীদের ঘরে আসে কৌশিকী মুখার্জী। সে বলে, অনাথ মূখার্জী হলেন তার জেঠু। উর্মিলা দেবীর মৃত্যুর সময় কিছু একটা গন্ডগোল ঘটেছিল। তারপর থেকেই তিনি নিখোঁজ। খুব ছোটবেলায় বাড়িতে পুলিশ এসেছিল। কৌশিকীর সবটা ঠিক করে মনে নেই।

আরও পড়ুন: তিস্তাকে ফোন করতেই অবাক হয়ে গেল অনিকেত! এইবার স্যারের পরীক্ষা নিতে চলেছে স্বয়ং শ্যামলী!

জগদ্ধাত্রীর কথায় চমকে গেল স্বয়ম্ভু

এরপর জগদ্ধাত্রী কৌশিকীকে বলে, উত্তীয় মূখার্জী নামে একজন ব্যক্তি রয়েছে যে দাবি করছে, রাজনাথ আর উর্মিলার আসল সন্তান। স্বয়ম্ভু নাকি জোচ্চোর ঠকবাজ। সে কিছুতেই ভেবে পাচ্ছে না কিভাবে সব সত্যিটা প্রমাণ করবে। ঠিক এমন সময় সেখানে চলে আসে স্বয়ম্ভু। কথাগুলো জগদ্ধাত্রীর মুখ থেকে শুনে বেশ কষ্ট পায় আর ভুল বুঝে ঘর থেকে বেরিয়ে যায়। জগদ্ধাত্রী তখন কৌশিকীকে বলে সে যেন তাড়াতাড়ি গিয়ে স্বয়ম্ভুকে সব সত্যিটা বোঝায়।

Back to top button