পায়ে পায়ে জমাটি ৭০০ পর্ব পার ‘অনুরাগের ছোঁয়া’র, কোথায় দাঁড়িয়ে সূর্য-দীপার গল্প? বললো নায়ক নায়িকা নিজেই

৭০০ পর্ব পেরিয়েছে স্টার জলসার (Star Jalsha) ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa)। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বগুলিতে চলছে টান টান উত্তেজনা। দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে এবং টিআরপির কথা মাথায় রেখে সূর্য-দীপার আবারও দেখা হয়েছে। যদিও অতীতের কথা কিছুই মনে নেই সূর্যের।
দর্শকরা আশা করেছিলেন সূর্য-দীপার দেখা হলেই মিল হবে। গলবে অভিমানের পাহাড়। হ্যাপি এন্ডিং করে শেষ হবে অনুরাগের ছোঁয়া। তবে সেই জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে ইতিমধ্যেই জমজমাট সাতশো পর্ব পাড় করে ফেলল টিম অনুরাগ। এদিন হই হই সেলিব্রেট হল সাতশো পর্বের শুটিং। সোনা-রূপারা উপস্থিত না থাকলেও, দিনের দিন সেলিব্রেশনে উপস্থিত ছিলেন গল্পের নায়ক-নায়িকা। সকলকে নিয়ে পড়ে বড় করে সেলিব্রেট করার প্ল্যান রয়েছে গোটা টিমের।
সাতশো পর্ব পাড়! তারপরেও স্লট লিডার। এ প্রসঙ্গে কী বলছেন ধারাবাহিকের নায়ক সূর্য ও নায়িকা দীপা? দুজনেই মজা করে বললেন, ৭ এর পর আরও শূন্য লাগুক। দর্শকরা অনুরাগের জন্য যে ভালোবাসা দিয়েছেন তাতে সাত হাজার না হোক হাজার এপিসোড পেরিয়ে যাওয়া অসম্ভব কিছুই নয় বলে মনে করেন ধারাবাহিকের নায়িকা দীপা ওরফে স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)।
ধারাবাহিকে অনেকদিন পর ফিরে এসেছে নায়ক সূর্য। যার ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta)। ধারাবাহিকের সাতশোতম পর্বে দর্শকদের জন্য ছিল চমক। এদিন দেখা হয়েছে সূর্য-দীপার। টিআরপিও (Trp) বেড়েছে হুড়মুড়িয়ে। যারা অর্জুনের সঙ্গে দীপার মিল হচ্ছে শুনে ধারাবাহিক দেখা বন্ধ করে দিয়েছিলেন, আবার দেখতে শুরু করেছেন তারা।
আরও পড়ুন: শ্যামলীর একতরফা ভালোবাসায় ঋণী অনিকেত! বিয়ের দিন আবার পালালো সৌনক! প্রতীকের কথা শুনে চমকে গেল প্রত্যেকে!
সূর্য-দীপার মিল দেখতে চাতক নয়নে চেয়ে অনুরাগের দর্শকরা। স্মৃতি হারিয়ে যাওয়ার পর দীপাকে চিনতে না পারলেও, দীপার স্পর্শে ভালোবাসা অনুভব করে সূর্য। একমাত্র দীপাই পারে সূর্যকে শান্ত করতে। একেই হয়ত বলে অনুরাগের ছোঁয়া। এখন প্রশ্ন হল সূর্য কী আধেও তার স্মৃতি ফিরে পাবে? দীপাকে চিনতে পারবে? তাদের মিলই বা হবে কী করে? উত্তর জানতে দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া।
View this post on Instagram

