শ্যামলীর একতরফা ভালোবাসায় ঋণী অনিকেত! বিয়ের দিন আবার পালালো সৌনক! প্রতীকের কথা শুনে চমকে গেল প্রত্যেকে!

অবশেষে নিজের কথা রাখতে সক্ষম হল জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকের নায়িকা শ্যামলী। গত সপ্তাহে টিআরপি তালিকা থেকে বেরিয়ে গেলেও, চলতি সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকায় প্রথম পাঁচে নিজের জায়গায় ফের ফিরে এসেছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি দর্শকদের মন জয় করে নিয়েছে।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, শ্যামলী আর অনিকেত অনেক বাধা-বিপত্তি পেরিয়ে গুন্ডাদের সঙ্গে লড়াই করে নিজেদের প্রাণ বাঁচিয়ে পৌঁছে যায় সাইবেরিয়া গ্রামে। সেখানে গিয়ে তারা জানতে পারে এতদিন ধরে তারা যাকে সৌনক বলে চিনতে তার আসল নাম অভিজিৎ। এরপর সেই অভিজিতের থেকে তার সমস্ত ঘটনা শুনে তাকে নিয়ে কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নেয় শ্যামলী আর অনিকেত।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ২৩ মে (Kon Gopone Mon Bhesechhe Today Episode 23 may)

শ্যামলীকে জড়িয়ে ধরলো রোহিনী

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, শ্যামলী আর অনিকেত দুজন মিলে অভিজিতকে নিয়ে চলে আসে জোড়া বাড়িতে। এরপর শুরু হয় হাজারো এক প্রশ্নোত্তরের পালা। অভিজিৎ অর্থাৎ সৌনক এতদিন কোথায় ছিল এবং কেনই বা চলে গিয়েছিল সেইসব নিয়ে একগাদা প্রশ্নের সম্মুখীন হয় সে। অনিকেত সবাইকে সবটা গুছিয়ে বলে। এরপর ঠিক হয় আবার রোহিনীর সাথে বিয়ে হবে সৌনকের। প্রথমটা মেনে নিতে না চাইলেও পরবর্তীতে অপরাজিতা এই বিয়েতে মত দিয়ে দেয়। আনন্দে শ্যামলীকে জড়িয়ে ধরে রোহিনী।

এরপর ঘরে গিয়ে নিজের ঘর গোছাতে থাকে শ্যামলী। সেই সময় সেখানে চলে আসে অনিকেত। বৃষ্টির মধ্যে তাকে বাঁচানোর সময় শ্যামলীর বলা কথাগুলো সে স্পষ্টভাবেই শুনতে পেয়েছিল। সেই নিয়ে প্রশ্ন করতেই শ্যামলী বলে, “আমি জানি আমার ভালোবাসা একতরফা কিন্তু আমি তো আপনার কাছ থেকে এর বদলে কিছু চাইনি আর চাইবো না।” শ্যামলীর ভালোবাসায় দিন দিন আরো বেশি ঋণী হয়ে যায় অনিকেত। সে ঘর থেকে চলে গেলে শ্যামলী আবার কান্নায় ভেঙে পড়ে।

আরও পড়ুন: পর্ণার কথায় ভয় পেয়ে গেলো মৌমিতা! পুঁটিকে মেরে পর্ণার তার কেটে দিলো সুইটি! রেগে গেলো ধারাবাহিকের নায়িকা

বিয়ে ছেড়ে পালিয়ে গেল সৌনক

পরের দিন বিয়ে নিয়ে শুরু হয়ে গেছে তোরজোর। এবার গায়ে হলুদের পালা। অনেক কষ্ট করে অপরাজিতাকে রাজি করিয়েছে রোহিনী। নিজের মেয়ের সুখের কথা চিন্তা করে অপরাজিতা আর না করতে পারেনি। গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য খোঁজাখুঁজি শুরু হয় সৌনককে। কিন্তু সৌনক ঘরে নেই। ঠিক তখনই সেখানে চলে আসে প্রতীক। সে বলে, “সৌনক আর কখনো ফিরবে না। ও আবার পালিয়েছে। আগের দিন ও যা যা বলেছিল সব মিথ্যে।” সব শুনে অবাক হয়ে যায় প্রত্যেকে। শ্যামলী বুঝতে পারে না আবার কেন পালালো সৌনক?

 

Back to top button