“রূপা বড় হয়ে ভিলেন হলেও সেটা ভুল কিছু হবে না, যত দোষ দীপার”, দীপার কাণ্ড আর ভালো লাগছে না দর্শকদের! দুটো ফুটফুটে বাচ্চার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে সূর্য দীপা …

স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) এখন একের পর এক ধামাকাদার এপিসোড নিয়ে হাজির হচ্ছে। একদিনও একটা এপিসোড মিস করতে পারছেন না দর্শকরা। বাংলা ধারাবাহিকে এই প্রথম নায়ক নায়িকার থেকেও দুটি বাচ্চা একটানা একটি ধারাবাহিকের স্রোত বজায় রেখেছে। সোনা ও রূপার কারণে বছরের প্রথম থেকেই সব ধারাবাহিকের চোখে আঙুল দিয়ে টেক্কা মেরে প্রথমে থাকছি অনুরাগের ছোঁয়া।
সূর্য ও দীপা নিয়ে বার বার টান টান উত্তেজনা তৈরী করা হচ্ছে, আর সব অতীতের সত্যি যেন সবার সামনে এসেও আসছে না! যদিও ধারাবাহিকের নায়ক নায়িকা অর্থাৎ সূর্য দীপার কারণেই কিন্তু টি আর পির দিক দিয়েও বেশ ওঠা নাম হয়েছে। মাঝে অনুরাগের ছোঁয়ার টি আর পিও বেশ নেমে গিয়েছিল। বার বার সূর্য আর দীপার ভুল বোঝা বুঝিতে বিরক্ত হয়ে গিয়েছিল দর্শকরাও।
তবে সম্প্রতি দীপার ওপর বেশ ভালো মতোই খচে গিয়েছে দর্শক। সোনা ও রূপা হওয়ার পর থেকে একের পর এক প্লট পাল্টে যাচ্ছেন নির্মাতারা। একে তো সূর্য আর দীপার ক্রমশ ভুল বোঝাবুঝি আর ভালো লাগছিল না দর্শকদের। তার মাঝে এই টি আর পি ধরে রাখতে মাঝে মধ্যেই প্লটের চেঞ্জ ঘটাচ্ছে নির্মাতারা। সোনা ও রূপার জন্মের সময় শ্বাশুড়ি লাবণ্য সোনাকে আলাদা করে নিয়ে এসে সূর্যের কাছে রেখে দিয়েছিল। আর তারপর থেকেই দুই বোনের জীবন হয়ে যায় অনেকটা আলাদা।
সোনা বড় হতে থাকে একজন কলকাতা শহরে ডাক্তারের মেয়ে হিসেবে, আর রূপা অভাব অনটনে নিজের মায়ের সঙ্গে বড় হতে থাকে। যদিও গল্পে রূপার সঙ্গে সূর্যের আলাপ হওয়াতে নিজের মায়ের চিকিৎসা করাতে কলকাতায় আসে।
তারপর বিভিন্ন ঘটনাতে সূর্য ও দীপা দুজনেই সবটা জেনে যায়। কিন্তু এত কিছুর পরেও দীপা কিছুতেই সত্যিটা নিজের মুখে এসে জানায় না। সোনা তাঁর হারিয়ে যাওয়া মেয়ে সেটা পরে সোনার কাছ থেকে জানতে পারবে। কিন্তু ওদিকে অনেকক্ষন খাবার না খাওয়ার জন্য শরীর খারাপ হয়ে যায় রূপার।
সেখান থেকে ডাক্তার সূর্য রূপাকে তাঁর বাড়ি নিয়ে আসেন। দীপা রূপাকে নিতে এলেও কিছুতেই যেতে দেয় না দীপার কাছে। ডাক্তার সূর্য স্পষ্ট জানায়, যতক্ষণ না রূপার মা বাবা আসছে, ততক্ষণ সূর্য রূপাকে ছাড়বে না।
সূর্য দীপাকে উচিত শিক্ষা দিতেই এই কাণ্ড ঘটায়। কিন্তু এত কিছুর পরেও, কষ্টে বুক ফেটে গেলেও দীপা কিছুতেই সত্যিটা বলে না। এতে যেমন সূর্যের রাগ হয়েইছে, তেমনই ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। রূপার এত কষ্ট দর্শকরা আর নিতে পারছেন না। আর তার জন্য দায়ী করছেন দীপাকেই। গল্পের মোড়ে জানা যাচ্ছিল, রূপা বড় হয়ে ভিলেন হবে। গল্পের এরকম দিক ঘুরলে, রূপা ভিলেইন হলে সেটাকে খুব একটা ভুল নজরে দর্শকরা দেখবেন না।

