বলিউডের হাতছানি! বাংলা ছেড়ে হিন্দি মেগায় ঝাঁপ মারলেন অনুরাগের ছোঁয়ার প্রধান নায়ক! বিপরীতে থাকছেন কে?

মেগা ধারাবাহিকের তালিকায় যোগ হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক। নতুন ধারাবাহিকের হাত ধরে এমন অনেক নতুন অভিনেতা অভিনেত্রী অভিনয় জগতে আসেন। তেমনি অনেক নতুন জুটিও তৈরি হয় এই নতুন ধারাবাহিকের হাত ধরে। আর সেই ধারাবাহিক এবং জুটি গুলোকে দেখতে বেশ পছন্দ করেন দর্শক। বাংলা হিন্দি সব চ্যানেলেই একের পর এক নতুন ধারাবাহিক আসছে। যার জন্য বাড়ছে প্রতিযোগিতা।

যেমন জি বাংলা, স্টার জলসার পর্দায় কিছুদিন আগে বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে। আগামী দিনের আরও নতুন নতুন ধারাবাহিক শুরু হওয়ার কথা রয়েছে। বিভিন্ন জনপ্রিয় প্রোডাকশন হাউজের পক্ষ থেকে আসছে এই জনপ্রিয় ধারাবাহিকগুলি। দর্শকেরা যার জন্য ভীষণ উত্তেজিত হয়ে রয়েছেন।

তেমনি খুব শীঘ্রই আসছে আরো একটি নতুন ধারাবাহিক। ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা অভিনেত্রী। অনেকদিন পরে নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেতাকে। একটি ভৌতিক গল্প নিয়ে তৈরি হবে ধারাবাহিকটি। সেই ধারাবাহিকের নায়ক চরিত্রে থাকছে সকলের প্রিয় অভিনেতা। যিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নায়ক চরিত্রে অভিনয় করেছেন।

নতুন সেই ধারাবাহিকটি আসছে হিন্দি টেলিভিশনের পর্দায়। কালার্স টিভিতে আসছে এই নতুন ধারাবাহিক। শুরু হতে চলেছে ‘ছেটকি’। ‘পেনিসুলা পিকচার’ নিবেদিত এই ধারাবাহিকের প্রথম প্রোমো ইতিমধ্যেই সামনে এসেছে।সূত্রের খবর, ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যেতে পারে হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ শ্রুতি বিস্তকে। আর তার বিপরীতে নায়ক চরিত্রে দেখা যাবে বাংলার জনপ্রিয় অভিনেতাকে।

আরও পড়ুনঃ রাজনীতির নোংরা খেলায় রুদ্র! শ’য়তানের মুখোশ খুলতে ফুলকির অ’স্ত্র ঈশিতা! দুর্ধর্ষ আজকের পর্ব

ধারাবাহিকের মাধ্যমেই অভিনয় জগতে পথ চলা শুরু হয় জনপ্রিয় অভিনেতার। স্টার জলসার অনুরাগের ছোঁয়ার নায়ক চরিত্রে দেখা গেছে তাকে। এবারে সরাসরি হিন্দি সিরিয়ালের জগতে পা রাখতে চলেছে অভিনেতা। তিনি আর কেউ নন সকলের প্রিয় অভিনেতা অর্জুন চক্রবর্তী।

Back to top button