রাজনীতির নোংরা খেলায় রুদ্র! শ’য়তানের মুখোশ খুলতে ফুলকির অ’স্ত্র ঈশিতা! দুর্ধর্ষ আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে রোহিত ঠিক সময়ে কিডনি নিয়ে চলে আসায় ওই কিডনি দিয়েই তমালের অপারেশন হয়। তবে ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত ডাক্তার কিছুই বলতে পারছে না। এদিকে ঈশিতা পালিয়ে বেড়াচ্ছে, কারণ রুদ্রর লোকজন তাকে খুঁজছে। ঈশিতা কলকাতায় পালিয়ে এসেছে এই খবর পেয়েই রুদ্র লোকজন পাঠিয়ে দেয় ঈশিতাকে মারার জন্য। ঈশিতা ওই একই জায়গায় এসে পৌঁছায় যেখানে তমালকে ভর্তি করা হয়েছে। ঈশিতাকে দেখে প্রথমে চিনতে পারে না ফুলকি।

এদিকে তিওয়ারীদের দেখে পালায় ঈশিতা, ফুলকিও ফলো করে তাকে। কিন্তু দেখতে না পেয়ে ফিরে যাবে ঠিক সেই সময় ঈশিতার উপর হামলার আওয়াজ পেয়ে ছুটে আসে ফুলকি। ফুলকি তো গুন্ডাদের সাথে মারপিট করে ঈশিতাকে বাঁচায়। কিন্তু সেখানে ঈশিতাকে দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে জানায় তারা। এদিকে ঈশিতা পুলিশের সাথে ধরা দিয়েছে শুনে ভয় পেয়ে যায় রুদ্র। ঈশিতাকে এরপর তারা পুলিশ স্টেশনে নিয়ে আসে।
ফুলকি আজকের পর্ব ৫ জানুয়ারি (Phulki Today Episode 5 January)
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে ঈশিতার মুখ থেকে সব সত্যি কথা জানতে চায় অংশু। ঈশিতাও বলে সে সব সত্যি বলবে। তারপর ঈশিতা রুদ্র এবং শালিনীর সম্পর্ক নিয়ে সবকিছু জানায়। প্রথমে তো ফুলকিরা ঈশিতার কথা বিশ্বাস করতেই চাইছিল না কারণ ঈশিতা এর আগেও অনেক মিথ্যে কথা বলেছে। তাই সহজে তাকে বিশ্বাস করা যায় না। এদিকে রুদ্র শালিনী মিলে নবাবগঞ্জ থানার বড় বাবুকে ঘুষ দিয়ে নিজেদের মতন করে চালনা করে।
আরও পড়ুনঃ ‘আমি একটা বেআইনি কাজ করেছি’, সকলের সামনে অকপটে স্বীকারোক্তি শোলাঙ্কির! কি এমন করেছেন তিনি?
অন্যদিকে হাসপাতালে ছুটে যায় রোহিত ফুলকিরা। তমালের অপরেশন সফল হলেও এখনো তার জ্ঞান ফেরেনি। এই কারণেই সকলের চিন্তা হতে থাকে। ফুলকি সমানে মা কালীকে ডাকতে থাকে। ডাক্তাররাও অনেক চেষ্টা করতে থাকে। এরপর ফুলকি মা কালীর পায়ের ফুল তমালের মাথায় ঠেকিয়ে দেয়। তারপর দেখা যায় হঠাৎই চোখ মেলে তাকায় তমাল। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

