বাংলা মেগা নাকি পাকিস্তানের বর্ডার! কখনো টেবিলের নিচে, আবার কখনও পেনের নিবে! বো’মময় আনন্দী! প্রকাশ্যে নতুন প্রোমো

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী (Anondi)। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় (TRP List) ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।
ধারাবাহিকে বর্তমানে দেখানো হচ্ছে আনন্দীকে ডাক্তার বানানোর জন্য আদি তো আনন্দীকে অনেকভাবে সাহায্য করছে। আনন্দীও আদির ইচ্ছে পূরণ করার জন্য নিজে সব রকম ভাবে চেষ্টা করছে। একজন সাধারণ নার্সের থেকে একজন ডাক্তার হয়ে ওঠার লড়াইটা কম নয়। তাই আমি দিনরাত পরিশ্রম করছে তার জন্য। কিন্তু আনন্দীর এই স্বপ্ন পূরণ এবং আদির এই ইচ্ছে পূরণের পথে অনেক বাধা-বিপত্তি আসছে।

আর আনন্দীর এই স্বপ্ন পূরণের পথে সব থেকে বড় বাধা হলো সুপায়ন। কোন ভাবে আনন্দীকে মেডিনেসের ডাক্তার হতে দেবে না সে কারণ আনন্দী যদি একবার চলে আসে তাহলে তো তারই বড় ক্ষতি। আর ইতিমধ্যে ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। আর সেই প্রোমো ভিডিও দেখেই শুরু হয়েছে ট্রোল, হাসাহাসি।
প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে আনন্দী ডাক্তারি পরীক্ষার দিতে যাচ্ছে এবং আনন্দী যাতে কোনভাবে এসে পরীক্ষা দিতে না পারে তার জন্য সুপায়ন আগে থেকে আনন্দীর পেনে বোম ফিট করে রেখেছে। আর আনন্দী যখনই সেই পেন দিয়ে লিখতে যাবে তখনই বোমা ফেটে যায় এবং গোটা পরীক্ষার হলে আগুন ধরে যায়। আর এই দৃশ্য দেখেই দর্শকমহলে তুমুল হাসাহাসি শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ সশরীরে রাইয়ের কাছে ফিরলো অনি!অনির্বাণের কাছে এমন প্রতিজ্ঞা কেন করল রাই! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব
বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজ থেকে ধারাবাহিক নিয়ে হাসাহাসি শুরু হয়েছে। এইতো কয়েকদিন আগেই টেবিলের তলায় বোম ফিট করে আনন্দীর ক্ষতি করতে চেয়েছিল সুপায়ন। আবার নতুন ভাবে আনন্দীকে বিপদে ফেলার জন্য তার পেনে বোম সেট করেছে, এত বোম পাচ্ছে কোথা থেকে সুপায়ন? সিরিয়াল নাকি পাকিস্তান ভারতের বর্ডার বোঝা যাচ্ছে না, বিভিন্ন ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছে ধারাবাহিকটিকে এই প্রোমো দেখার পর। আর প্রোমো ভিডিওটিতে ধারাবাহিকের নতুন সময় জানা গিয়েছে। আগামী ১০ই মার্চ থেকে আনন্দী ধারাবাহিক দেখা যাবে নতুন সময় বিকেল সাড়ে পাঁচটার সময়।

