সশরীরে রাইয়ের কাছে ফিরলো অনি!অনির্বাণের কাছে এমন প্রতিজ্ঞা কেন করল রাই! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে অনির্বাণের খোঁজ না পেয়ে বাড়ির সবাই তো ধরেই নিয়েছে অনির্বাণ মারা গিয়েছে। জঙ্গলে হাতির আক্রমণে যার বডি পাওয়া গিয়েছিল তাকে অনির্বাণ ভেবে ভুল করে রাই সহ অনির্বাণের পরিবারের সকলে। এইজন্য বাড়ির সবাই মিলে তার দেহ সৎকারের ব্যবস্থা করতে থাকে। কিন্তু রাই এসব কিছুই সহ্য করতে পারে না। তাই সে শেষ বিদায় জানাতে যাবে না বলে জানিয়ে দেয়। কিন্তু রাইয়ের বোন, বৌদি সবাই মিলে তাকে বুঝিয়ে নিয়ে আসে বাড়ির বাইরে। আর ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে ট্যাক্সি থেকে নেমে আসে অনির্বাণ।

Mithijhora, Bengali Serial, Bengali television, New Promo, মিঠিঝোরা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, নতুন প্রোমো

অনির্বাণকে দেখতে পেয়ে তো সকলেই অবাক হয়ে যায়। খুশিতে সকলের চোখ থেকে জল পড়তে থাকে। রাই কোন কথা বলার মত অবস্থায় থাকে না, পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। অনির্বাণ এসে রাইকে জড়িয়ে ধরে আর রাই তখনই অজ্ঞান হয়ে যায়। আসলে এত কিছুর মধ্যে রাইয়ের শরীর একেবারে ভেঙে পড়েছে। এরপরে অনেকবার রাইকে জঙ্গলে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে।

আরও পড়ুনঃ মহাকুম্ভে মুখোমুখি পারুল রায়ান! মহাদেবের লীলায় কোন বাঁধনে বাঁধা পড়তে চলেছে চলেছে তারা? ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব

এদিকে রাইয়ের পরের দিন জন্মদিন উপলক্ষে অনির্বাণ রাইয়ের এই দিনটা বিশেষ করে তোলার জন্য সবরকম চেষ্টা করে। সবাইকে জানিয়ে দেয় রাইয়ের জন্মদিনের জন্য বিশেষ আয়োজন করা হচ্ছে। তাই বাড়ির সবাই মিলে রাইয়ের জন্মদিন হৈ হৈ করে পালন করতে যায়।

জন্মদিনেই হয়তো অনির্বাণকে নিজেদের সন্তান আসার খবর জানাবেন রাই। অনির্বাণ এই খবর শুনে তো ভীষণই খুশি হয়ে যাবে। তাই রাইকে নিজের বিশেষ খেয়াল রাখার জন্য অনুরোধ করে। রাইও অনির্বাণকে কথা দেয় এই সময়ে নিজের যত্ন নিতে। রাইও কথা দেয় সে যত্নে কোন ত্রুটি রাখবে না। আর এখন তো তাকে যত্নে থাকতেই হবে। দেখা যাক তাদের জীবনে আবার নতুন করে কোন ঝড় ওঠে।

Back to top button