পূরণ হল না তিতিরের স্বপ্ন! আদিকে কাছে টানলো আনন্দী! জমে গেল আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো আনন্দী (Anondi)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েকমাস ঠিকই তবে ইতিমধ্যে ধারাবাহিকের গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে। শুরুর সময় থেকে একটু একটু করে জায়গা তৈরি করে নিচ্ছে। প্রথম সপ্তাহের পর থেকে স্লট পাচ্ছে। এখনো প্রতিপক্ষকে হারাতে পারেনি তাও চেষ্টা করে যাচ্ছে প্রতিদিনই।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আনন্দী বাড়ির সব বৌদি নিয়ে পার্টির আয়োজন করেছে। সেখানে নাচ গান করছে সবাই মিলে। সাথে রঙিন জল পান করে তারা মাতাল পর্যন্ত হয়ে গিয়েছে। আর এই সমস্ত ভিডিও কল করে আদিকে দেখায় আনন্দী। আদিকে সব দেখানো মাত্রই বাড়িতে ছুটে যায় আদি। এদিকে তিতির তো আদিকে কোন ভাবে পার্টিতে ধরে রাখতে পারল না।

আনন্দী আজকের পর্ব ৯ নভেম্বর (Anondi Today Episode 9 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদি বাড়ি এসে দেখে আনন্দী নাচ গান করছে সবাইকে নিয়ে। এসব দেখে তো আদি প্রচন্ড রেগে যায়। বাড়ির কাউকেই সে সামলাতে পারে না। নেশার ঘোরে আনন্দী আদিকে সমস্ত মনের কথা জানিয়ে দেয়। এদিকে আদি তো রেগে আগুন হয়ে গিয়েছে। অন্যদিকে আদির পিছন পিছন লাহিড়ী বাড়িতে আসে তিতির। আর সেখানে আসার পর বাড়ির বাকি সবাই মিলে তিতিরের নাকের জল চোখের জলে এক করে ছাড়ল।
লাহিড়ী বাড়ির বউদের অবস্থা দেখে অবাক সবাই
আনন্দী তো তিতিরের নাক কেটে নেবে বলে সাঁড়াশি নিয়ে ছুটতে থাকে তাই পিছনে। আদি কোনমতে তিতিরকে বাঁচিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এরপর পার্টি শেষ করে অনিরুদ্ধরা ফিরে আসে। বাড়িতে এসে এই সমস্ত কান্ড দেখে একেবারে অবাক হয়ে যায়। বুঝতেই পারে না বাড়িতে কি হচ্ছে। অনিরুদ্ধ বিজয়ার সঙ্গে আবারো যা ইচ্ছে ব্যবহার করতে শুরু করে। কিন্তু আজকে তো কেউই নিজের কন্ট্রোলে নেই, তাই কেউ নিজেকে সামলাতে পারে না।
আরও পড়ুনঃ “নিজের চোখে রক্তের সম্পর্ককে শত্রু হতে দেখেছি, সবার কাছে হাসির খোরাক হয়েছি”- তিথি বসু
এরপর সবাই সবার ঘরে চলে যায়। কিন্তু নিজেদের বউদের কেউ ঘরে ঢুকতে দেয় না। আদি তো আনন্দীকে বকাবকি করতে থাকে। আনন্দীর জন্য এসব হয়েছে সেটাই বারবার বলতে থাকে। আনন্দী তো নিজের মতন করে আদির সাথে কথা বলতে থাকে। কিন্তু সত্যিই কি আনন্দীরা নেশা করেছে নাকি আদিকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য আর তিতিরের কাছে চ্যালেঞ্জ জেতার জন্যই এই সমস্ত প্ল্যান করেছে? দেখা যাক আগামী পর্বে কি হয়।

