“নিজের চোখে রক্তের সম্পর্ককে শত্রু হতে দেখেছি, সবার কাছে হাসির খোরাক হয়েছি”- তিথি বসু

সন্ধ্যা হলেই টেলিভিশনের সামনে বসে বিভিন্ন রকম সিরিয়াল দেখার অভ্যাস আমাদের বাড়ির মা, কাকিমা ঠাকুমা প্রত্যেকেরই রয়েছে। সারাদিনের কাজকর্মের পরে ওই বিকেল থেকে তারা বিভিন্ন রকম সিরিয়াল দেখতে বসেন। বর্তমানে বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিক গুলির মাঝেও আগেকার পুরনো দিনের বেশ কিছু সিরিয়াল আজও দর্শকের মনে জায়গা করে রয়েছে। দর্শক সেগুলো একেবারেই ভুলতে পারেনি। তার মধ্যে অন্যতম হলো স্টার জলসার সব থেকে জনপ্রিয় ধারাবাহিক মা। সেসময় মা ধারাবাহিকের (Tv Serial) জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। এই ধারাবাহিকের ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তিথি বসু (Tithi Basu)। সেই সময় অভিনেত্রী একদম ছোট ছিল। তবে বর্তমানে অনেকগুলি বছর এগিয়ে গিয়েছে।
জানুন ঝিলিক ওরফে তিথির স্ট্রাগলের গল্প
তবে অভিনেত্রীর জীবনের স্ট্রাগেলের গল্প শুনলে আজও সকলের চোখেই জল চলে আসে। খুব অল্প বয়সেই অভিনেত্রীর বাবা অভিনেত্রীকে এবং তার মাকে ডেকে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। সেই সময় অভিনেত্রীর বয়স মাত্র ১৫ বছর মাকে নিয়ে একেবারে অথৈ জলে পড়েছিলেন অভিনেত্রী। তার আগেই জনপ্রিয় ধারাবাহিক মা অভিনয় করেছিলেন। সেখানেই যা উপার্জন হয়েছিল সেই নিয়েই সংসার চলতে দুজনের। মায়ের বয়স হয়েছিল তাই জন্য মাকে কখনোই কাজ করতে দেননি তিনি। নিজের পরিশ্রমের টাকা দিয়ে স্কুলের ফ্রিজ জমা দেওয়া থেকে শুরু করে সংসার খরচ চালিয়ে ছিলেন একসময়।
একটি টকশোতে গিয়ে অভিনেত্রী জানিয়েছে ‘খুব ছোট থেকেই রক্তের সম্পর্কের মানুষদের আলাদা হয়ে যেতে দেখেছি এবং যাদের সাথে কোন রক্তের সম্পর্ক নেই তাদেরকে পাশে এসে দাঁড়াতে দেখেছি। নিজের যোগ্যতায় আমি নিজের ঘর সাজিয়ে তুলেছি, নিজের গাড়ি কিনেছি। সবাইকে দেখিয়ে দিয়েছি আমি একা পারি। বাবা চলে যাওয়ার পর অনেকেই বলেছিল ওর তো বাবা ছেড়ে চলে গেছে। ওর আর পড়াশোনা হবে না। সেই সময় একা পড়াশোনা করে উচ্চমাধ্যমিকে ৯০% নম্বর পেয়ে দেখিয়ে দিয়েছিলাম।
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে গিয়ে বাবাকে দেখিয়েছিলাম। যদিও সেই সময় বাবা ফিরে আসেনি, তবে পরে ফিরে এসেছিলেন কিন্তু তাও আমি কখনো বাবার সাহায্য নেইনি। বাবার সঙ্গে এখন মায়ের সম্পর্ক ঠিকঠাক হয়ে গেলেও কোনদিনই আমি বাবার সঙ্গে স্বাভাবিক হতে পারিনি। কোন সাহায্য নেইনি।’
আরও পড়ুন: পঁয়ত্রিশেই নিভে গেল জীবনের বাতি! নিজেকে শে’ষ করে দিলেন জনপ্রিয় অভিনেতা!
এছাড়া অভিনেত্রীর জানান ‘যখন মা ধারাবাহিকে সুযোগ পেয়েছিলাম তখন আমাকে কোন অডিশন দিতে হয়নি। এসবিএফ এর তরফ থেকে আমার কাছে সরাসরি অফার এসেছিল। ধারাবাহিকের জনপ্রিয়তা পাওয়ার পর যতটা আমি উপরে উঠে ছিলাম, শেষ হবার পর ততটাই নিচে নেমে গিয়েছিলাম। অনেকেই আমাকে তখন বলেছিল আমি পারবো না, কিন্তু আমি তাদের করে দেখিয়েছি।’

