সুপায়নের বিরুদ্ধে প্রমাণ হাজির! আদি-আনন্দীর ছদ্মবেশে বাজিমাত! দুর্ধর্ষ আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল আদি এবং আনন্দী মিলে ভেন্ডারের রাধুনীকে ধরে এনে তার মুখ থেকে সমস্ত সত্যি কথা বের করতে চায়। কিন্তু ওই ভেন্ডারে রাধুনী কিছুই স্বীকার করতে চায় না। এরপর আদি ও আনন্দী মিলে যায় ওই ভেন্ডারের জায়গায় যেখানে রান্না হয়, ছদ্মবেশে আসল সত্যিটা কি সেটা খুঁজতেই যায়। আদি এবং আনন্দী সব কিছু নিজের চোখে। দেখে কিভাবে পচা শাকসবজি, ভেজাল চাল ডাল দিয়ে রান্না করা হয় নার্সিংহোমের পেশেন্টদের জন্য।

আদি আনন্দী দুজন মিলে এই সমস্ত ঘটনা ফোনে রেকর্ড করতে থাকে প্রমাণ হিসেবে। কথায় কথায় তারা জানতে পারে এইসবের পিছনে আসলে রয়েছে সুপায়ন। এরপরে এদিকে বাড়িতে আনন্দী যাকে আটক করে রেখেছিল তাকে দেখতে পেয়ে বিজয়া তো রেগে যায়। তার এখন উদ্দেশ্য হল কিভাবে আদির বাবা অনিরুদ্ধকে বাড়িতে নিজের কাছে বেঁধে রাখা যায়।
আনন্দী আজকের পর্ব ৯ জানুয়ারি (Anondi Today Episode 9 January)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদি আনন্দী দুজনে সব প্রমাণ রেকর্ড করে নেয়। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সুপায়নের মুখ থেকে সমস্তটা স্বীকার করানো যাচ্ছে ততক্ষণ কিছুই প্রমাণ করা যাবে না। এরপর দুজনে সেখান থেকে বেরিয়ে ছদ্মবেশ বদলে নেয়। আর তাদের দেখে ফেলে আনন্দীর দাদা বৌদি।
আরও পড়ুনঃ ‘বনির সাথে আমি আর কোনও দিনও সিনেমা করব না’, বিস্ফোরক ঋত্বিকা সেন!
এদিকে বাড়িতে এসে বিজয়া আনন্দীর থেকে নার্সিংহোমের কাজ ছাড়ার চিঠি চায়। আদি মাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু পারে না। আনন্দী বিজয়ার কথার অবাধ্য না হয়েই চিঠি লিখে দেয়। এরপর রাতে আদি আনন্দীকে সান্ত্বনা দিতে থাকে। আনন্দী জানায় সুপায়নকে ফাঁসানোর প্ল্যান তৈরি। পরেরদিন ছদ্মবেশে দুজনে নার্সিংহোম যায়। আর সুপায়নকে লোভ দেখিয়ে তার মুখ থেকে সব সত্যি বলিয়ে নেয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

