মেডিনেসের নোং’রামি আদির সামনে আনল আনন্দী! খুলে গেল সুপায়নের মুখোশ! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল বাড়িতে ফিরে এসেছে আদির বাবা। আর এসেই আনন্দীদের বাড়ির বাইরে দেখে বেজায় রেগে যায়। যা নয় তাই বলে অপমান করতে থাকে। সুপায়ন সকলের সামনে জানিয়ে দেয় টেস্টি টামির খাবার যায় লাহিড়ী বাড়ির রান্নাঘর থেকে। এই ব্যবসার সাথে যুক্ত হলো লাহিড়ী বাড়ির বউরা। এই কথা জানতে পেরে তো বাড়ির সব ছেলেরা অবাক হয়ে যায়। বাচ্চাদের কথা ভেবে তারা এই কাজ করেছে। কিন্তু কোনো কথা শুনতে চায় না কেউ। আদির বাবা বাড়ি ছেড়ে যেতে চাইলে বিজয়া পায়ে পড়ে যায়। একে একে সবাই সরে আসে আনন্দীর পাশ থেকে। বিজয়া স্পষ্ট বলে দেয় এসব ব্যবসা বন্ধ করে দিতে। অনিরুদ্ধ যা বলবে তাই হবে।

anondi

 

আনন্দী আজকের পর্ব ৭ জানুয়ারি (Anondi Today Episode 7 January)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদির বাবার ভয়ে বাধ্য হয়ে বিজয়া টেস্টি টামির ব্যবসা বন্ধ করে দেয়। আনন্দীর হাজার বোঝানো সত্বেও কিছুতেই রাজি হয়না বিজয়া। তার কাছে সবার আগে আদির বাবা, এই সংসার। তাই কোন কিছুর বিনিময়ে নিজের সংসার হারাতে রাজি নয় আদির মা।

আদির বাবা স্পষ্ট জানিয়ে দেয় আনন্দী যদি পরের দিন থেকে আর নার্সিংহোমে যায় তাহলে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে। তাই আনন্দী যেন যত তাড়াতাড়ি সম্ভব তার রেজিগনেশন পত্র জমা দিয়ে আসে, আদির সামনে আনন্দীর সমস্ত স্বপ্ন ভেঙ্গে যাচ্ছিল আদি প্রতিবাদ করতে গেলে তাকেও তার মা চুপ করিয়ে দেয়।। এদিকে সবাই ঘরে চলে যাবার পর আনন্দী আদিকে বলে ভেন্ডারের থেকে অতিরিক্ত পয়সা কমিশন নিয়ে সুপায়ন এই সমস্ত কাজ করছে, আর বাচ্চাদের খাবারের সেই বিষ মিশিয়ে ছিল। আদি তো এসব শুনে একেবারে অবাক হয়ে যায়।

আরও পড়ুনঃ ডিসেম্বরের শহরে রাজ করেছে কোন ৫ মেগা? জেনে নিন টিআরপির নিরিখে শেষ মাসের সেরা ৫ মেগার নাম!

এরপরে আদি আনন্দী মিলে সুপায়নের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে বেরিয়ে পড়ে। নার্সিংহোমে সবার চোখের আড়ালে আদি আনন্দী প্রমাণ জোগাড় করতে থাকে। আর তখনই সেখানে পৌঁছে যায় তিতির। কিন্তু ভাগ্যচক্রের সেদিন আদি আনন্দী ধরা পড়ে না। এবারে কিভাবে সমস্ত প্রমাণ জোগাড় করে আদি আনন্দী সমস্ত সত্যিটা প্রমাণ করবে সেটাই দেখার অপেক্ষা। দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button