ডিসেম্বরের শহরে রাজ করেছে কোন ৫ মেগা? জেনে নিন টিআরপির নিরিখে শেষ মাসের সেরা ৫ মেগার নাম!

বিনোদন জগতের একটি গুরুত্বপূর্ণ এবং বড় অংশ হলো ধারাবাহিক (Serial)। ধারাবাহিকগুলি যে কতটা জায়গা জুড়ে রয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তা কল্পনাও করা যায় না। আসলে বাড়িতে মা, ঠাকুমা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর দিনের শেষে সন্ধ্যেবেলা এই ধারাবাহিক (Serial) গুলি দেখতে বসেন টেলিভিশনের সামনে। তাই ধারাবাহিক গুলির ব্যাপক চাহিদা রয়েছে দর্শক মহলের একটা অংশের কাছে। সবসময় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা সম্ভব হয়নি সকলের পক্ষে তাই ধারাবাহিকের (Serial) ব্যাপক চাহিদা রয়েছে। স্টার জলসা (Star jalsha), জি বাংলার (Zee Bangla) মত চ্যানেলে অসংখ্য ধারাবাহিক হয় বর্তমানে।
আর অন্যদিকে ধারাবাহিকগুলি জনপ্রিয়তা নির্ভর করে থাকে টিআরপি রেটিং এর উপরে। টিআরপি তালিকার মাধ্যমে নির্ধারণ করা হয় কোন সপ্তাহে কোন ধারাবাহিক কতটা এগিয়ে রয়েছে রেটিং পয়েন্ট নিয়ে। আসলে যেই ধারাবাহিকের টিআরপি রেটিং যত ভালো সেই ধারাবাহিক পর্দায় ততদিন পর্যন্ত টিকে থাকবে। ধারাবাহিকের ফলাফল এখন পুরোটা নির্ভর করে থাকে টিআরপি রেটিং এর উপরে।
ধারাবাহিকগুলি পুরোটাই টিআরপি নির্ভর হওয়ার কারণে এখন প্রতিটি ধারাবাহিকের সঙ্গে প্রতিটি ধারাবাহিকের প্রতিযোগিতা চলে। প্রতি সপ্তাহতেই একটি নির্দিষ্ট দিনে টিআরপি তালিকা বের হয়। সেখানেই জানা যায় কোন ধারাবাহিক কত রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে।
বছরের শেষ ডিসেম্বরের টিআরপি রেটিং এর উপর অনেক কিছু নির্ভর করে থাকে। টিআরপি রেটিং দেখেই বোঝা যায় কোন ধারাবাহিক কতদিন পর্যন্ত চলবে। কতদূর এগোবে ধারাবাহিক। যেমন এই গত বছর জুড়ে যেই ধারাবাহিকগুলো টিআরপি তালিকায় এক থেকে পাঁচের মধ্যে ছিল সেই ধারাবাহিকগুলো নিঃসন্দেহে বেশ ভালো চলেছে। সেই তালিকায় জি বাংলা, স্টার জলসার বিভিন্ন ধারাবাহিক রয়েছে। যেমন ডিসেম্বরে-
৫ ডিসেম্বর ২০২৪-এর টিআরপি রেটিং
কথা (7.2)
গীতা, পরিণীতা (7.0)
ফুলকি, জগদ্ধাত্রী (6.9)
১২ ডিসেম্বর ২০২৪-এর টিআরপি রেটিং
কথা (7.5)
ফুলকি, গীতা, পরিণীতা (7.0)
জগদ্ধাত্রী (6.8)
১৯ ডিসেম্বর ২০২৪-এর টিআরপি রেটিং
কথা, ফুলকি (7.4)
গীতা, পরিণীতা (7.3)
জগদ্ধাত্রী (7.2)
২৭ ডিসেম্বর ২০২৪-এর টিআরপি রেটিং
ফুলকি, গীতা (7.9)
জগদ্ধাত্রী (7.8)
কথা, পরিণীতা (7.7)
৩ জানুরায়ী ২০২৫-এর টিআরপি রেটিং
গীতা (8.2)
ফুলকি (8.1)
কথা, পরিণীতা (7.8)
জগদ্ধাত্রী (7.6)
আরও পড়ুনঃ ফের টেলিভিশনের পর্দায় ফিরছে হৃদান! বিপরীতে কি থাকবে ডায়মন্ড? প্রধান চ্যানেলে কোন ধারাবাহিকে ফিরছে নায়ক?
এই তারিখগুলিতে এই ফলাফল এসে দাঁড়িয়েছে। সেই হিসেবে অনুযায়ী বছরের শেষে ডিসেম্বর মাসে ফলাফল দাঁড়াচ্ছে প্রথম স্থানে রয়েছে কথা, দ্বিতীয় স্থানে রয়েছে গীতা, তৃতীয় স্থানে রয়েছে ফুলকি, চতুর্থ স্থানে পরিণীতা এবং বজ্জম স্থানে জগদ্ধাত্রী। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ধারাবাহিকগুলির ডিসেম্বর মাসে টিআরপিতে প্রাপ্ত টোটাল নম্বর-
প্রথমঃ কথা [7.2+7.5+7.4+7.7+7.8=37.6]
দ্বিতীয়ঃ গীতা [7+7+7.3+7.9+8.2=37.4]
তৃতীয়ঃ ফুলকি [6.9+7+7.4+7.9+8.1=37.3]
চতুর্থঃ পরিণীতা [7+7+7.3+7.7+7.8=36.8]
পঞ্চমঃ জগদ্ধাত্রী [6.9+6.8+7.2+7.8+7.6=36.3]

