হেরে গেল আনন্দী! পাশে থাকলো না কেউ! লাহিড়ি বাড়িতে আবারো অপমানিত নায়িকা!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল আনন্দী তার মা, ঠাম্মি সবাইকে নিয়ে উপস্থিত হয় সিনেমা হলে। তাদেরকে দেখে তো অবাক হয়ে যায় আদি। এরপর হঠাৎ সিনেমার মাঝে আনন্দী তিতিরের গায়ে রস ফেলে দেয়। তিতির সেটা পরিষ্কার করতে যেই বাথরুমে যায় অমনি তনুশ্রী গিয়ে তিতিরকে বাথরুমে আটকে দিয়ে আসে। এরপর সুপায়ন তিতিরকে বুদ্ধি দেয় কিভাবে আনন্দীকে আদির চোখে ছোট করা যায়। হঠাৎ তিতিরের চিৎকার শুনে ছুটে যায় আদি। আদি গিয়ে দেখে তিতিরের মাথা ফেটে গেছে। তিতির বাথরুম থেকে বেরিয়ে এসে আদিকে বলে আনন্দী তাকে বাথরুমে আটকে রেখে এভাবে মাথা ফাটিয়ে দিয়েছে। আদি সেটা বিশ্বাস করেই আনন্দীকে ভুল বোঝে।

আনন্দী আজকের পর্ব ৬ জানুয়ারি (Anondi Today Episode 6 January)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আনন্দীরা বাড়িতে আসার পর শুরু হয় তুমুল অশান্তি। বাড়িতে ফিরে এসেছে আদির বাবা। আর এসেই আনন্দীদের বাড়ির বাইরে দেখে বেজায় রেগে যায়। যা নয় তাই বলে অপমান করতে থাকে। আনন্দী কিভাবে মেডিনেসে চাকরি পেলো সেই নিয়েও শুরু হয় অশান্তি। অনিরুদ্ধ কিছুতেই মানতে পারছে না আনন্দীকে।
এদিকে সুপায়ন সকলের সামনে জানিয়ে দেয় টেস্টি টামির খাবার যায় লাহিড়ী বাড়ির রান্নাঘর থেকে। এই ব্যবসার সাথে যুক্ত হলো লাহিড়ী বাড়ির বউরা। এই কথা জানতে পেরে তো বাড়ির সব ছেলেরা অবাক হয়ে যায়। আদির বাবা রাগের মাথায় কি করবে বুঝতে পারে না। আনন্দী সবার বিরুদ্ধে প্রতিবাদ করে ওঠে। তারা তো অন্যায় কিছু করেনি। বাচ্চাদের কথা ভেবে তারা এই কাজ করেছে। কিন্তু কোনো কথা শুনতে চায় না কেউ।
আরও পড়ুনঃ বলিউডের হাতছানি! বাংলা ছেড়ে হিন্দি মেগায় ঝাঁপ মারলেন অনুরাগের ছোঁয়ার প্রধান নায়ক! বিপরীতে থাকছেন কে?
সুমনাকে টানতে টানতে নিয়ে যায় তার বর, তনুশ্রীকেও ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়। এদিকে আদির বাবা বাড়ি ছেড়ে যেতে চাইলে বিজয়া পায়ে পড়ে যায়। একে একে সবাই সরে আসে আনন্দীর পাশ থেকে। বিজয়া স্পষ্ট বলে দেয় এসব ব্যবসা বন্ধ করে দিতে। অনিরুদ্ধ যা বলবে তাই হবে। আনন্দী তো হেরে যাওয়া মানুষের মতন দাঁড়িয়ে থাকে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

