অভিনেতার জীবনে বিরাট দুঃসংবাদ! হঠাৎ আ’ত্মহত্যার চেষ্টা করলেন নীল ভট্টাচার্য!

ধারাবাহিক জগতে (Television Serial) একজন জনপ্রিয় অভিনেতা হলেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশন জগতে জনপ্রিয় সব ধারাবাহিকে অভিনয় করে সকল দর্শককে মাতিয়ে রেখেছেন নীল। স্টার জলসার (Star jalsha) ‘ঠিক যেন লাভ স্টোরি’ ধারাবাহিকের হাত ধরে প্রথমবার দর্শক মহলে জনপ্রিয়তা পেয়েছিলেন নীল। এরপর কৃষ্ণকলি, স্ত্রী, বাংলা মিডিয়াম, উমা ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করেছেন। আর সব কটি ধারাবাহিক ছিল দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়।
ঠিক যেন লাভ স্টোরি ধারাবাহিককে অভিনয় করে বাংলার মেয়েদের ক্রাশ হয়ে উঠেছিলেন নীল রাতারাতি। সকলেই ওই ধারাবাহিকে নীলের অভিনয়ের ব্যাপক প্রশংসা করেছিল। ওই ধারাবাহিকের টাইটেল ট্র্যাক আজও প্রত্যেকের কাছে সতেজ হয়ে রয়েছে। আজও সেই গান ভালবাসায় বহু মানুষ। ওই ধারাবাহিক নীলকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। তারপর থেকে তো অভিনেতাকে আর কখনো পেছনে ফিরে তাকাতেই হয়নি। একের পর এক ধারাবাহিকে অভিনয় করে গিয়েছেন তিনি।
এরপর ২০২১ সালে টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকে বিয়ে করেন নীল। দীর্ঘ কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন নীল তৃণা। অবশেষে ২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েন। বেশ সুখী দাম্পত্য জীবন নীল এবং তৃণার। মাঝে বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। কিন্তু সেই গুঞ্জন তারা মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন। এবারে শোনা গেল একটি বড় দুঃসংবাদ।
কিছুদিন আগেই নাকি অভিনেতা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বড় বিল্ডিং এর ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছিলেন। অভিনেতার এই প্ল্যান সম্পর্কে কেউই জানতো না। তবে হঠাৎ করে কেন অভিনেতা এমন একটা সিদ্ধান্ত নিলেন তিনি সেই নিয়েই উঠেছে প্রশ্ন। তবে আত্মহত্যা চেষ্টা করলেও শেষ পর্যন্ত আত্মহত্যা করতে পারেনি অভিনেতা, তার আগেই বাঁচিয়ে নেওয়া হয় তাকে।
তবে চিন্তা করবেন না এই ঘটনা আসলে বাস্তব জীবনে ঘটেনি। বর্তমানে অভিনেতাকে দেখা যাচ্ছে জি বাংলার ধারাবাহিক অমর সঙ্গীতে। ধারাবাহিকে তার সঙ্গে অভিনয় করছেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। ধারাবাহিক নিজের চরিত্রের নাম রাজ এবং শ্যামৌপ্তির চরিত্রের নাম শ্রী। ধারাবাহিকে কিছুদিন আগে দেখা গিয়েছিল রাজ এবং শ্রীর বিয়ে পরিবার থেকে কেউই মেনে নিতে পারছে। আর পরিবারের সবাই যাতে তাদের সম্পর্কটা মেনে নেয় সেই জন্যই মিথ্যে সুইসাইডের প্ল্যান বানায় রাজ।
আরও পড়ুন: ৪০ বছর বয়সে এসে গোপনে বিয়ে সারলেন কাঞ্চনা মৈত্র! পাত্রটি কে! জানলে চোখ কপালে উঠবে আপনারও!
ধারাবাহিকের সেই পর্বে দেখানো হয়েছিল একটি উচু বিল্ডিং এর ছাদের উপর কয়েকজন গুন্ডার সঙ্গে মারপিট করছে রাজ। সেখানই গুন্ডারা তাকে আত্মহত্যা করার জন্য বাধ্য করে। কিন্তু সঠিক সময় শ্রী সেখানে পৌঁছে গিয়ে রাখছে উদ্ধার করে।

