আনন্দীর বিছানায় পরপুরুষ! চ’রম ক্ষেপে গেল আদি! ঘটনাটা ঠিক কি?

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী (Anondi)। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় (TRP List) ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল রুশার সব সত্যি বাড়ির সবার সামনে নিয়ে আসার পর তনুশ্রীর আবার নতুন করে বিয়ের প্রস্তাব দেয় আনন্দী। আনন্দীর এই প্রস্তাবে রাজি হয় অনিন্দ্যর বাবা অর্থাৎ তনুশ্রীর শ্বশুরমশাই। তিনি নিজেই চান তার বৌমা নতুন করে জীবন শুরু করুক। তনুশ্রী যেন আবার নতুন ভাবে সবকিছু শুরু করে। সেই কারণে আনন্দী তনুশ্রীর জন্য উপযুক্ত পাত্রের সন্ধানে বেরিয়ে পড়ে।

Anondi, Zee Bangla, Bengali Serial, Bengali television, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anondi Today Episode 1 February, আনন্দী আজকের পর্ব ১ ফেব্রুয়ারি, আনন্দী আজকের পর্ব

এদিকে আনন্দীর এই বাড়াবাড়ি একেবারেই পছন্দ করছে না অনিন্দ্য এবং চৈতি। নিজের ছেলের ভুলকে তিনি সামান্য বলে চালিয়ে দেন, ছেলের কোন ভুলই তার চোখে পড়ে না। এদিকে এসবের মাঝে ঠাম্মি অসুস্থ হয়ে পড়েছে। তাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সকলে।

আনন্দী আজকের পর্ব ৫ ফেব্রুয়ারি (Anondi Today Episode 5 February)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আনন্দী তনুশ্রীর জন্য পাত্র দেখছে আর সেখানেই কাকুমনির এক পরিচিত বন্ধুর ডাক্তার ছেলে এসেছে তনুশ্রীকে দেখতে। তার সঙ্গেই কথাবার্তা হবে আজ। আনন্দী ওই ছেলেটিকে উপরে নিয়ে গিয়ে তনুশ্রীর সঙ্গে আলাপ করিয়ে দেয়। এদিকে চৈতি এবং অয়ন্তিকা ভাবতে থাকে আনন্দী হয়তো পর পুরুষকে নিজের ঘরে নিয়ে গিয়েছে। আর এই সুযোগে আনন্দীকে ছোট করতে বাড়ির সবাইকে চিৎকার করে এক জায়গায় জড়ো করে। আদি চিৎকার শুনে এসে প্রথমে তো কিছুই বুঝতে পারে না কি হচ্ছে। এরপর আদির কানে আনন্দীর নামে বিষ ঢালতে থাকে চৈতি।

আরও পড়ুনঃ আনন্দী ধারাবাহিকের নতুন চমক! ধারাবাহিকে এবার নতুন নায়িকা! গল্প হবে আরো জমজমাট!

আদি এইসব শুনে দৌড়াতে দৌড়াতে ঘরে গিয়ে ওই ছেলেটিকে চেপে ধরে। প্রায় হাতাহাতি শুরু করে দেয় তার সঙ্গে। না জেনে, না বুঝে ওই ছেলেটার গায়ে হাত তোলে। আনন্দী অনেকবার থামানোর চেষ্টা করলেও আদি ভুল বোঝে। সে ভাবে তার বউকে হয়তো কেউ কেড়ে নিতে এসেছে। এরপর অনেক কষ্টে আনন্দী আদিকে সবটা বুঝিয়ে বলে। কাকুমণি এসে বলে সেই ছেলেটিকে আসতে বলেছিল তনুশ্রীর সঙ্গে দেখা করার জন্য। সবটা বোঝার পর শান্ত হয় আদি। অন্যদিকে ঠাম্মির অবস্থা খুবই খারাপ। এই খবর জানার পর তো সবাই আগে ঝাঁপিয়ে পড়ে আনন্দীর উপর। সবাই তাকে দোষ দিতে থাকে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

Back to top button