রকেটের কথা শুনে আনন্দীকে ভু’ল বুঝল আদি! আনন্দী কি পারবে নিজেকে র’ক্ষা করতে?

বর্তমান সময়ে যে ধারাবাহিক গুলি জি বাংলায় (Zee Bangla) দেখানো হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি হল ‘আনন্দী’ (Anondi)। একটু একটু করে ধারাবাহিকের গল্প সকলের মন জয় করে নিচ্ছে। টিআরপি তালিকায় ধীরে ধীরে জায়গা দখল করে নিচ্ছে। ধারাবাহিকের শুরু থেকেই আদি আনন্দীর জুটি এক্কেবারে জমজমাট। বহুদিন পর অন্বেষা ঋত্বিকের জুটি পর্দায় ফিরে আসার দর্শক তো ভীষণই খুশি।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আনন্দী বাড়ির সবাইকে নিজের হাতে পায়েস রান্না করে খাইয়েছে। আর অন্যদিকে তিতিরের মনের ক্ষ’ত আরো দ্বিগুণ করে বাড়িয়ে তুলছে নন্দিনী। আনন্দী আদির ভাত কাপড়ের ছবি দেখিয়ে তিতিরকে আনন্দীর উপরে প্র’তিশোধ নেওয়ার জন্য উ’স্কে দিচ্ছে। আর তিতির আনন্দী আদিকে আলাদা করার জন্য এবারে উঠে পড়ে লেগেছে। অন্যদিকে আদি আনন্দীর বৌভাতের অনুষ্ঠানে ছোট করে মালাবদলের আয়োজন করেছে ঠাম্মিরা। আর সেখানেই হঠাৎ এসে উপস্থিত হয় রকেট।

Anondi, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anondi Today Episode 27 October, আনন্দী আজকের পর্ব ২৭ অক্টোবর, আনন্দী আজকের পর্ব

আনন্দী আজকের পর্ব ২৮ অক্টোবর (Anondi Today Episode 28 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রকেট আদি এবং আনন্দীর সংসারে আ’গুন লাগানোর জন্যই যে এসেছে সেটা তো ভালোই বোঝা যাচ্ছে। রকেট লাহিড়ী বাড়িতে ঢুকে যা তা বলতে থাকে আনন্দীর নামে। আনন্দী প্ল্যান করে আদিকে বিয়ে করেছে। সমস্তটাই তার প্ল্যান, কিভাবে আনন্দী বুদ্ধি খাটিয়ে আদির মা ঠাকুমার মন জয় করেছে এসব বলতে থাকে। আদি রকেটকে দেখার পরে ভীষণ রেগে যায় এবং রকেটকে বাড়ি থেকে বের করে দিতে চায়। কিন্তু রকেট কিছুতেই লাহিড়ী বাড়ি থেকে বের হতে চায় না।

আদি আনন্দীর সংসার ভা’ঙতে লাহিড়ী বাড়িতে রকেট

এমনকি রকেট বলে আনন্দী তার বাবাকে ব্যবহার করে এই লাহিড়ী বাড়িতে বউ হয়ে এসেছে। বড়লোকদের ফাঁ’সানো আনন্দীর নাকি পেশা। রকেটের গলার আওয়াজ পেয়ে বাড়ির সবাই বেরিয়ে আসে, অনিরুদ্ধ এসে চিৎকার করতে থাকে। এদিকে আদি বারবার সবাইকে বলে রকেটকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। কিন্তু অনিরুদ্ধ বলে সবাইকে চুপ করতে এবং রকেটের কাছ থেকে সব শুনতে চায়।

আরও পড়ুনঃ “সবার মুখ বন্ধ, কথা বলতে গেলে আগে একটা গোটা চটি মুখ থেকে বার করতে হবে”- বি’স্ফোরক চন্দন সেন

এদিকে রকেট একটার পর একটা মি’থ্যা কথা বলতে থাকে আনন্দীর নামে। আনন্দী নাকি পরিবারের সবাইকে ব্যবহার করে লাহিড়ী বাড়ির বউ হয়েছে। এমনকি রকেটকে এই প্ল্যানে জড়িয়েছে। আনন্দী এবং রকেট নাকি প্রেমিক প্রেমিকা ছিল। আদিকে ঘোল খাইয়ে আনন্দী লাহিড়ীর বউ হয়েছে। আনন্দী বারবার সবাইকে বলতে থাকে এই সমস্ত মি’থ্যে কথা এবং রকেট কে বাড়ি থেকে বের করে দিতে চায়। কিন্তু কেউ আনন্দীর কথা শোনে না। এরপর দেখার অপেক্ষা কি হতে চলেছে আগামী পর্বে।

Back to top button