আনন্দীর সামনেই তিতিরের গলায় মালা দিল আদি! কিন্তু কেন! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটিতে টানটান উত্তেজনা পর্ব চলছে। আনন্দীকে খুঁজে চলেছে আদি। আদির এই বিপদের দিনে তাকে সাহায্য করছে তার পুলিশ বন্ধু।আরেকদিকে আদি এবং তিতিরের বিয়ের আয়োজন করা হয়েছে। কিন্তু এই বিয়ে করতে একদমই চায় না আদি।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আদিকে বিজয়া জোর করে অনিরুদ্ধর কথায় বাড়িতে নিয়ে আসে। যার কারণে আদি মাকে ভুল বোঝে। অন্যদিকে অমৃতা পৌঁছে যায় মেডিনেসে। কিন্তু সেখানে সুপায়ণ এবং নন্দিনীর সঙ্গে যে ডাক্তার হাত মিলেছে তিনি শিঞ্জিনি এবং আনন্দী দুজনকেই অন্য জায়গায় সরিয়ে দেয়। শিঞ্জিনি যেই কেবিনে ছিল সেই কেবিন থেকে বাক্স বের করে এনে গাড়ি করে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। সেই গাড়ি ফলো করেও সেই বাক্স থেকে কাউকেই খুঁজে পায় না অমৃতা। কিন্তু সুপায়ন যে মাঝ রাস্তায় গাড়ির বাক্স দুটো বদল করে দিয়েছে।

Anandi, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anandi Today Episode 27 September, আনন্দী আজকের পর্ব ২৭ সেপ্টেম্বর, আনন্দী আজকের পর্ব

আনন্দী আজকের পর্ব ২ ডিসেম্বর (Anondi Today Episode 2 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদি এবং তিতিরের রেজিস্টর আয়োজন করা হয়েছে। তিতির জোর করতে থাকে আদিকে সেই কাগজে সই করানোর জন্য। আদি নানান বাহানায় যতটা সম্ভব সময় নষ্ট করতে থাকে। কিন্তু আদির খুব ভয় হচ্ছে অমৃতা এখনো আনন্দী কে নিয়ে ফিরছে না দেখে। অন্যদিকে অমৃতা তো আনন্দীকে পাগলের মত এদিক ওদিক খুঁজছে। আর ঠিক তখনই রাস্তায় জ্যামের মধ্যে একটি ট্রাকের উপর ত্রিশূল এর ছায়া পড়ে। হুবহু আনন্দীর হাতে যেই ত্রিশূল থাকে সেরকমই। আর সেটা দেখেই অমৃতা চিনতে পারে এবং ওই ট্রাকটিকে ফলো করতে বলে। সঙ্গে সঙ্গে ওই ট্রাকটিকে ফলো করে দাঁড় করিয়ে সেখান থেকে বক্সগুলো বার করে দেখা যায় একটি বক্সে রয়েছে শিঞ্জিনী এবং অন্য একটি বক্সে রয়েছে আনন্দী।

ফিরে এলো আনন্দী

অন্যদিকে আদি কাগজে সই করতে যাবে ঠিক তখনই লাহিড়ী বাড়িতে উপস্থিত হয় আনন্দী। আদি সই করার আগেই থামিয়ে দেয় আনন্দী। আনন্দীকে দেখে তো আদি ছুটে দিয়ে আনন্দীকে জড়িয়ে ধরে। আর আনন্দীর এতদিন কোথায় ছিল, কিভাবে তার সাথে এসব হলো সব কিছু জানতে চায়। আর অন্যদিকে আনন্দীকে দেখা মাত্রই তো সুপায়ন নন্দিনী বেশ ঘাবড়ে যায়। তিতির, অনিরুদ্ধ সবাই মিলে আবার আনন্দীকে বের করে দেওয়ার জন্য বলে। তখনই সঙ্গে সঙ্গে বাড়িতে আসে অমৃতা। তারপরে আনন্দী জানায় আনন্দী আদির সময়ের আগেই প্রমাণ জোগাড় করে নিয়ে এসেছে।

আরও পড়ুন: টলিপাড়ায় বিয়ের সানাই! পাকা হল বিয়ের তারিখ! শুরু হল নায়িকার আইবুড়োভাত পর্ব

সুপায়ন নন্দিনী আনন্দীকে আবার মিথ্যে প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু অমৃতা তাদের মুখ বন্ধ করে দেয়। এরপর আনন্দী আদিকে শিঞ্জিনীর গলার আওয়াজ শোনায়, আর শিঞ্জিনী বলে রকেট তাকে দিকে আনন্দীর ভিডিওতে ডাবিং করিয়েছে। আদির সামনে সব সত্যিটা পরিষ্কার হয়ে যায়। এরপর আনন্দী জানায় সে মেডিনেসে একটি ঘরে বন্দি ছিল। তাকে মাথায় আঘাত করে ঘরে বন্ধ করে রাখা হয়েছিল। এবারে সব সত্যি কি প্রমাণ করতে পারবে আনন্দী, দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button