টলিপাড়ায় বিয়ের সানাই! পাকা হল বিয়ের তারিখ! শুরু হল নায়িকার আইবুড়োভাত পর্ব

ধারাবাহিক (Television Serial), ছবিতে কাজ গিয়ে একে অপরের প্রেমে পড়া নতুন কিছু নয়। সেরকমই জনপ্রিয় এক ধারাবাহিকে কাজ করতে গিয়ে একে অপরের সঙ্গে প্রথম পরিচিত হয়েছিলেন শ্বেতা রুবেল। জি বাংলার (Zee Bangla) এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক যমুনাথ ঢাকি (Jamuna Dhaki) তে জুটি বেঁধেছিলেন শ্বেতা রুবেল (Shweta-Rubel)। সেই ধারাবাহিকের সেটে একে অপরের সঙ্গে পরিচয়, তারপর বন্ধুত্ব এবং সেই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। আর সেই প্রেম পরিণতি পেতে চলেছে আর কয়েক দিনের মধ্যে।

হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই আসতে চলেছে বহুল প্রতীক্ষিত সেই দিন। যার জন্য শ্বেতা রুবেলের ভক্তরা এতদিন অপেক্ষা করছিলেন। এরই মধ্যে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে বিয়ের কাজ এগিয়ে রাখছে দুই পরিবারই। তারই মাঝে চলছে আইবুড়ো ভাতের পর্ব। বাঙালি বিয়ের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো আইবুড়ো ভাত। এই নিয়ম অনুযায়ী বিয়ের আগের দিন পর্যন্ত কনে এবং বরের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবেরা তাদের পাত পেরে বসে তাদের প্রিয় সমস্ত খাবার খাওয়ান।

actor

আইবুরভাত চলছে শ্বেতার

প্রত্যেকেই তাদের প্রিয় মানুষের কাছে বিয়ের আগে এই আইবুড়ো ভাত খেয়ে থাকেন। তাতে বাদ যান না সেলিব্রেটিরাও। বিয়ের আগে শ্বেতা রুবেলও জমিয়ে আইবুড়ো ভাত খাচ্ছে তাদের কাছের মানুষদের তরফ থেকে। সেরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। নিজেদের ব্যস্ত জীবনের মাঝে কাছের মানুষদের সময় দিয়ে তাদের এই সুন্দর আপ্যায়ন গ্রহণ করছেন শ্বেতা।

actor
{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“transform”:1,”addons”:1,”remove”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে শ্বেতার কোন প্রিয়জন তাকে আসন পেতে বসিয়ে তার পছন্দের খাবার তার সামনে সাজিয়ে সুন্দর করে তাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। সেই সঙ্গে চলছে আশীর্বাদ পর্ব। শ্বেতা মন থেকে সেই আশীর্বাদ গ্রহণ করছে। ভিডিওটি সম্ভবত শ্বেতার কোন ফ্যান পেজ থেকে আপলোড করা হয়েছে। আর সুন্দর এই মুহূর্ত দেখে অভিনেত্রীর ভক্তরা তো ভীষণই খুশি। তাকে নতুনভাবে রুবেলের সঙ্গে বিয়ের সাজে দেখতে মুখিয়ে রয়েছেন প্রত্যেকে।

বর্তমানে শ্বেতাকে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে তে অভিনয় করতে। সেখানে তার চরিত্রের নাম শ্যামলী। অন্যদিকে রুবেল অভিনয় করছে নিম ফুলের মধু ধারাবাহিকে। সেখানে তার চরিত্রের নাম সৃজন। দুটি ধারাবাহিকই দর্শকমহলে বেশ জনপ্রিয়। দুজনেই যেহেতু লিড রোলে অভিনয় করছে তাই তাদের ব্যস্ততাটাও বাকিদের থেকে একটু বেশি। সেই ব্যস্ত সময়ের থেকে কিছুটা সময় নিজেদের জন্য ধীরে ধীরে বাঁচিয়ে রাখছে শ্বেতা রুবেল তাদের বিশেষ দিনের জন্য। তাদের আগামী জীবন সুখের হোক এই শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ আসছে না নতুন নায়িকা! রোশনাইয়ের মৃ’ত্যু দিয়েই শেষ হচ্ছে ধারাবহিক!

Back to top button