ভালোবাসা দিয়ে রোগ-বিয়োগ সারাতে পর্দায় আসছে আনন্দী! পর্দায় ফিরেছে উর্মি-সাত্যকির জুটি

একসময় জি বাংলার পর্দায় বিপুল জনপ্রিয়তা পেয়েছিল ক্রেজি আইডিয়াসের প্রযোজিত ধারাবাহিক আমাদের এই পথ যদি না শেষ হয়। আর এই ধারাবাহিকটির হাত ধরেই বাংলার ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী অন্বেষা হাজরা ও অভিনেতা ঋত্বিক মুখার্জী। ধারাবাহিকটির হাত ধরে দর্শকদের মাঝে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিল উর্মি-সাত্যকির জুটিl ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন দুজনেই।
২০২২ সালের মাত্র দেড় বছরের মাথায় ধারাবাহিকটি পর্দা থেকে বিদায় নিলেও দর্শকদের মাঝে এখনও একইভাবে জনপ্রিয় এই ধারাবাহিকটি। এখনও পর্দায় অন্বেষা হাজরা ও ঋত্বিক মুখার্জীর সেই দুষ্টু মিষ্টি রসায়ন ভুলতে পারেননি দর্শকরা। উর্মি সাত্যকির জুটি এখনও ছোটপর্দায় সুপার হিট। তাই দর্শকরা সকলেই চেয়েছিলেন পর্দায় ফিরে আসুন উর্মি-সাত্যকির জুটি।
অবশেষে অপেক্ষার অবসান। জি বাংলার পর্দায় আসছে যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রযোজনা সংস্থা নতুন ধারাবাহিক আনন্দি। আর এই ধারাবাহিকটির হাত ধরেই পর্দায় ফিরছেন ঋত্বিক মুখার্জী এবং অন্বেষা হাজরা। ভালোবাসার একেবারে ভিন্ন স্বাদের গল্প নিয়ে একবার ফের দর্শকদের মন জয় করতে আসছেন তারা। ইতিমধ্যেই ছোটপর্দায় মুক্তি পেয়েছে ‘আনন্দি’-র প্রথম ঝলক।
কি দেখা গেছে আনন্দীর প্রথম ঝলকে?
প্রথমে দেখা গেছে ধারাবাহিকের নায়ক একজন ডাক্তার। তবে শত চেষ্টা করেও ঠাম্মিকে ইনজেকশন দিতে সক্ষম হননি তিনি। ঠাম্মির দাবি নার্স নয়, চাই একজন মিষ্টি নাত বউমা যে সেবা করে সুস্থ করবে তাকে। যদিও নায়ক নাত বউমা নয়, ঠাম্মির জন্য খুঁজতে থাকেন একজন নার্স। যদিও নায়কের বাড়িতে যেতে নারাজ সকলে। তবে অর্থের প্রয়োজনে রাজি হয়ে যায় নায়িকা।
আরো পড়ুন: ‘ওরা গলা চেপে ধরে, টেনে হিঁচড়ে..’, ভর দুপুরে সস্ত্রীক হামলার শিকার হলেন দুর্নিবার!
নায়িকা এসে শুরু করে লুডু খেলার আসর। বাড়িতে শোরগোল শুনে চলে আসে নায়কের ঠাম্মি। নায়িকার কথা লুডু খেলতে রাজি হয়ে যায় তিনিও। তখনই হাসতে হাসতে ঠাম্মিকে ইনজেকশন দিয়ে দেন নায়িকা। নায়িকার পাকা হাতের কাজ দেখে মুগ্ধ হয়ে যায় নায়ক। তবে নায়িকা তাকে জানায় এটা শুধুমাত্র পাকা হাতের জন্য সম্ভব হয়নি, তার ধারণা ভালোবাসা দিয়ে সব অসুখ সেরে যায়। নায়ক তখন তাকে পাল্টা প্রশ্ন করে সত্যিই কি ভালোবাসা দিয়ে সব অসুখ সেরে যায়? উত্তরে নায়িকা জানায় মনের আনন্দে বাঁচা তো যায়, নাহলে ইহা কাল ক্যা হো কিসনে জানা বাবু মশাই।
View this post on Instagram

