সৌমীতৃষার পর এবার ছোটপর্দার গণ্ডি ছাড়িয়ে বড়পর্দায় অন্বেষা! নতুন ছবি নিয়ে আড্ডায় অভিনেত্রী

ছোটপর্দায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন। তারপর সে গণ্ডি ডিঙিয়ে বড়পর্দায় নিজের পসার জমাতে চলেছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)। অভিনেত্রীর প্ৰিয় পরিচালক মানসী সিনহার (Manosi Sinha) হাত ধরে বড়পর্দায় অভিষেক ঘটতে চলছে তাঁর।
সন্ধ্যাতারার পর মাস তিনেকের বিরতি নিয়ে ফের পুরোদমে কাজে ফিরছেন অন্বেষা। কেমন কাটল মাঝের সময়টা? অভিনেত্রীর কথায়,”আমাদের একটা কাজ যখন শেষ হয় আর আরেকটা কাজ যখন শুরু হয়, মাঝের সময়টা একটা হিলিং পিরিয়ড। আমিও হিল করেছি। সবমিলিয়ে ভালই ছিল।”
মানসী সিনহার পরিচালনায় প্রথম কাজ বড়পর্দায়। এর আগে ধারাবাহিকে মানসীকে সহঅভিনেত্রী হিসেবে পেয়েছিলেন। একসঙ্গে সেটে মানসীদির থেকে অনেক কিছু শেখার আছে। অন্বেষা যখনই তাঁকে শুটিং করতে দেখতেন মনে হত ম্যাজিক। মানসীর পরিচালনায় প্রথম ছবি ‘আমাদের গল্প’। সগৌরবে পঞ্চাশ দিন ধরে চলছে এই সিনেমা।
মানসী সিনহার মতো দিগ্গজ অভিনেত্রীকে পরিচালক হিসেবে পেয়ে কেমন লাগছে অন্বেষার?
অভিনেত্রীর কথায়,”আমি ছোটবেলা থেকে বাংলা সিনেমা, টেলি ফিল্ম, সিরিয়াল দেখেই বড় হয়েছি। হোস্টেল থেকে বাড়ি এসে আমি শুধু বাংলা সিনেমে-সিরিজই দেখতাম। হোস্টেলে ফিরে বন্ধুদের সঙ্গে গল্প করতাম। তারপর আর একটু বড় হয়ে ইংরেজি সিনেমা দেখতাম। এটাই আমার ভালোবাসা। এরকমই আমি চেয়েছিলাম। মানসীদির পরিচালনার অংশ হতে পেরে ভাল লাগছে। সব থেকে বড় কথা অপরাজিতা আঢ্য রয়েছেন।”
আরও পড়ুন: ধরা পড়লো আলোর খুনি! ফের ফিরলো আলো! ধারাবাহিক নিলো নতুন মোড়! কী হতে চলেছে মেগার অন্তিম পর্ব?
মেয়েকে কেরিয়ারে সফল ভাবে এগিয়ে যেতে দেখে খুশি অন্বেষার বাবা। মানসী সিনহার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখে বাড়ি ফিরতে পারছেন এটাই বড় কথা। সর্বোপরি অভিনেত্রীর কথায়, ”আমি কাজ করতে এসেছি। কাজ করছি, ভাল সুযোগ পাচ্ছি, এটাই তো ইউএসপি জীবনের…!”

