ধরা পড়লো আলোর খুনি! ফের ফিরলো আলো! ধারাবাহিক নিলো নতুন মোড়! কী হতে চলেছে মেগার অন্তিম পর্ব?
এখন বাংলা বিনোদনের অন্যতম অঙ্গ হচ্ছে বাংলা ধারাবাহিকের (Bengali serial)। এই ধারাবাহিকের একটি জনপ্রিয় চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় একেবারে ভিন্ন ধরনের এক গল্প প্রদর্শন করছে আলোর কোলে। যখন ধারাবাহিকটি শুরু হয়েছিল তখন এর টিআরপি বেশ অনেকটাই কম ছিল। তবে ধীরে ধীরে দর্শক মহলের ওপর প্রভাব ফেলতে সক্ষম হয় এই ধারাবাহিক।
এই ধারাবাহিকের নায়িকা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ নয়। সে একজন অশরীরী অর্থাৎ প্রেতাত্মা। নিজের মেয়েকে আগলে রাখতে সে মৃত্যুর পরেও বাড়ি ছেড়ে চলে যেতে পারেনি। কিন্তু এমন হাওয়ার উপর নিজের মেয়েকে রক্ষা করা তার পক্ষে সহজসাধ্য হচ্ছিল না। তাই জন্য গল্পে প্রবেশ করে দ্বিতীয় নায়িকা রাধা। তার কাছেই নিজের মেয়েকে সমর্পণ করে সে। আর এই নিয়েই এগিয়েছিল ধারাবাহিকদের গল্প।
আর পাঁচটা ভৌতিক গল্পের তুলনায় এই গল্প একেবারে অন্যরকম। এখানে এমন একজন ভূতের গল্প প্রদর্শন করা হয়েছে যে একজন মা। যার মধ্যে রয়েছে অগাধ মায়া মমতা যেটা মৃত্যুর পরেও তাকে তার মেয়েকে ছেড়ে যেতে দেয়নি। কিছুদিন আগেই ধারাবাহিকের গল্পে আসে নতুন টুইস্ট। বিদায় নেয় আলোর ভূত আর ফিরে আসে আলোরুপি এক মহিলা। সে বারবার নিজেকে আলো বলে দাবি করে। সত্যি কি সে আসল আলো?
শেষ পর্বে থাকছে নতুন চমক
খুব তাড়াতাড়ি নিজের অন্তিম পর্ব সম্প্রচার করতে চলেছে আলোর করে ধারাবাহিকটি। টিআরপি কম থাকায় আর এই ধারাবাহিক থেকে এগিয়ে নিয়ে যেতে চায়না চ্যানেল কর্তৃপক্ষ। শেষে এত বড় টুইস্ট এনেও এতটুকুও প্রভাব ফেলা যায়নি ধারাবাহিকের টিআরপিতে। তাই শেষ পর্যন্ত ধারাবাহিক থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে অনড় চ্যানেল। তবে এই ধারাবাহিকের শেষ পর্বেও থাকতে চলেছে অনেক বড় টুইস্ট। গল্পের শুভ সমাপ্তি ঘটাতে স্পের ফিরে আসছে আলোর ভূত!
যতদূর জানা যাচ্ছে ধারাবাহিকের অন্তিম গর্বে দেখা যাবে, আবার ফিরে আসবে আলোর ভূত। সে এবার নিজে সবাইকে দেখা দেবে। আর জানাবে, যে মেয়েটি তার মত দেখতে সে আলো নয়, তার নাম দেবী। পাশাপাশি সে এটাও সবার কাছে স্পষ্ট করবে যে তার মৃত্যুর জন্য আদিত্য কোনভাবে দায়ী নয়। তাকে খুন করেছে মেঘা। ধরা পড়বে আসল অপরাধী। আর এই ভাবেই শেষ হবে এই ধারাবাহিকটি।

