শন ব্যানার্জির নায়িকা হয়ে ফিরছে জি বাংলার কন্যা ‘মেঘ’ তিতিক্ষা দাস! জলসায় আসছে হাই বাজেটের নতুন মেগা!

বর্তমানে বাংলা বিনোদনের (Bengali Entertainment) চ্যানেল গুলিতে আসছে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial)। প্রতিটি ধারাবাহিক এক একটি অভিনব গল্প উপহার দিচ্ছে দর্শক মহলকে। কিছু দিন আগেই জলসার পর্দায় সম্প্রচার শুরু করেছে বেশ কয়েকটি নতুন মেগা। বেশ রমরমিয়েই চলছে সেই সব ধারাবাহিক গুলি।

এই নতুন ধারাবাহিক গুলিকে জায়গা করে দিতে শেষ হয়ে গিয়েছে একাধিক পুরনো জনপ্রিয় ধারাবাহিক। যেহেতু এই মুহূর্তে টিআরপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই এই টিআরপি (TRP) কম থাকার কারণেই শেষ হয়ে গিয়েছে সেই সব ধারাবাহিক। এবার আরো একটি হাই বাজেটের নতুন ধারাবাহিক খুব তাড়াতাড়ি আসতে চলেছে জলসার পর্দায় (Star Jalsha)

প্রযোজনার উপর অনেকাংশেই নির্ভর করে ধারাবাহিকের সাফল্য। আসন্ন এই ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে থাকছে বাংলার একটি অন্যতম জনপ্রিয় প্রোডাকশন হাউজ ম্যাজিক মোমেন্ট (Magic moment Production house)। গল্পটি লিখছে লীনা গাঙ্গুলী এবং শৈবাল ব্যানার্জী। অর্থাৎ বোঝাই যাচ্ছে বেশ আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে এই মেগার গল্প।

এই ধারাবাহিকের হাত ধরে বহু দিন পর টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছে অভিনেতা শন ব্যানার্জী। এই মেগার প্রথম নায়িকা হিসেবে দেখা যাবে অনুষ্কা গোস্বামীকে। এটাই তার প্রথম ধারাবাহিক যেখানে তিনি লিড রোলে অভিনয় করবেন। এর আগে গাঁটছড়া ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল তাকে। দ্বিতীয় প্রধান নায়িকা হিসেবে থাকবে তিতিক্ষা দাস। সম্প্রতি শেষ হওয়া জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকের নায়িকা হিসেবে তাকে দেখেছেন দর্শক মহল।

আরো পড়ুন: বিয়ের পরেই বদলে গেল পুতুল! হাবলি থেকে রাতারাতি সুস্থ হয়ে গেল সে! কার কাছে কই মনের কথায় নতুন মোড়

এবার প্রশ্ন উঠছে কোন সময়ে ধারাবাহিকটিকে দেখতে পাবেন দর্শক মহল? যতদূর শোনা যাচ্ছে এই ধারাবাহিকের নাম হতে চলেছে অন্নপূর্ণা। সন্ধ্যা সাতটা অথবা আটটার স্লটে আসতে পারে এই ধারাবাহিকটি। সূত্রের খবর রান্নার বিষয় বস্তু সংক্রান্ত একটি গল্প পরিবেশন করবে এই ধারাবাহিক। এখনো অবধি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোন কিছু জানানো হয়নি। তবে খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে ধারাবাহিকের প্রথম প্রোমো।

Back to top button