বদলে গেল মিঠিঝোড়ার নায়ক! তার বদলে এলো জনপ্রিয় টেলি অভিনেতা! কাকে দেখা যাবে নায়কের চরিত্রে?

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত একটি জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠিঝোড়া (MithiJhora)। শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে দর্শক মহলে নিজেদের প্রতিষ্ঠিত করছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের নায়িকা রাইয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং নায়কের চরিত্রে দেখা যাচ্ছে সুমন দে-কে।

এই মুহূর্তে দাঁড়িয়ে, টেলিভিশনের (Bengali television) কোন ধারাবাহিকের প্রধান নায়ক অথবা নায়িকা এছাড়াও পার্শ্ব চরিত্র গুলির স্থায়িত্ব অনেকটাই কমে গিয়েছে। গল্পের প্রয়োজনে বা দর্শকদের অপছন্দ হলেই বদলে যায় সেই চরিত্রগুলি। রাতারাতি পাল্টে যায় মুখ। সেই বিবর্তিত মানুষটির সাথে খাপ খাইয়ে নিতে আবারও কিছুটা সময় লাগে দর্শকের। এই বিষয়টা টিআরপিতে বেশ প্রভাব ফেলে।

Aniruddha Gupta

এখন তো হরদম একটু এদিক থেকে অধিক হলেই পাল্টে যাচ্ছে অভিনেতা অভিনেত্রীরা। আর ঠিক সেই ভাবেই বদলে গেল জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোড়ার নায়কের মুখ। এখন প্রশ্ন হচ্ছে তার পরিবর্তেকে আসছে ধারাবাহিকের পর্দায়? সেই অভিনেতাকে কি পুরনো চরিত্রের মানিয়ে নিতে পারবে দর্শক মহল? কেনইবা ধারাবাহিক ছাড়ছেন অভিনেতা?

আরো পড়ুন: চরম দুঃসংবাদ কৌশাম্বীর জীবনে! মাকে হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী, কী হয়েছিল তাঁর মায়ের?

বদলে গেল নায়কের মুখ

এই ধারাবাহিকে নায়িকা রাইয়ের দাদার চরিত্রে অর্থাৎ বিক্রম নামক চরিত্রটিতে অভিনয় করতে দেখা যাচ্ছিল জনপ্রিয় অভিনেতা অনিরুদ্ধ গুপ্তকে (Aniruddha Gupta)। শুরুতে মোটামুটি ইতিবাচক হলেও নায়িকার বাবা মারা যাওয়ার পর থেকে এই চরিত্রটি একটি আদ্যপ্রান্ত নেতিবাচক চরিত্রে পরিণত হয়। এইবার কোন এক কারণবশত এই চরিত্রটিকেই বদলে দিল ধারাবাহিক কর্তৃপক্ষ।

Mithijhora | Premiere Ep 8 Preview - Dec 06 2023 | Before ZEE Bangla | ZEE5 - YouTube

এই চরিত্রটিতে এইবার অভিনয় করছেন আর এক জনপ্রিয় টেলি অভিনেতা সুতীর্থ সাহা (Sutirtha Saha)। কিছু দিন আগেই কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটিতে কিছুদিনের জন্য একটি নেতিবাচক চরিত্রে প্রবেশ করেছিলেন তিনি। আর তারপর এই ধারাবাহিকে না রাইয়ের দাদা হিসেবে প্রবেশ করলেন এই অভিনেতা। এখন এই অভিনেতাকে বিক্রম চরিত্রে দর্শকরা কত তাড়াতাড়ি গ্রহণ করতে পারেন সেটাই দেখার বিষয়।

Back to top button