“স্মৃতি আর ফিরবে না পর্ণার, খুকি সেজেই চোদ্দবার বিয়ের পিঁড়িতে বসবে সে”- দর্শকদের ট্রোলের মুখে নিম ফুলের মধু!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। প্রথম থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma) ও রুবেল দাস (Rubel Das)। টিআরপি (TRP) তালিকাতেও বেশ কয়েকবার বেঙ্গল টপার হয়েছে নিম ফুলের মধু।

তবে পর্ণার স্মৃতি হারিয়ে যাওয়ার পর থেকেই ফে ধারাবাহিকে এসেছে নতুন চমক। নিজেকে কলেজ পড়ুয়া ভাবতে শুরু করেছে আলোকপর্ণা। তারপরই দেখা যায় অনেক কাঠখড় পুড়িয়ে পর্ণাকে দত্ত বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে সৃজন। দিনে দিনে গাঢ় হয়েছে পর্ণা-সৃজনের সম্পর্ক। তবে এবারও পর্ণা সৃজনের সম্পর্কের মাঝে কাটা হয়ে দাঁড়িয়েছেন বাবুর মা কৃষ্ণা আর এবার তার সঙ্গে যোগ সুইটিও।

 

সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে নিজের অজান্তেই সৃজনের কাছাকাছি চলে আসে পর্ণা। আর সেটা দেখেই ভয়ংকর কান্ড ঘটায় কৃষ্ণা। তারপরই অনুশোচনায় ভুগতে থাকে পর্ণা। দত্ত বাড়ি ছেড়ে সে চলে যায় তার কলিগের বাড়িতে। যদিও পর্ণার মান ভাঙাতে সেখানেও এসে উপস্থিত হয় সৃজন। সারারাত বৃষ্টিতে ভিজে পর্ণার জন্য অপেক্ষা করে সে। তারপর বাধ্য হয়েই সৃজনকে বাড়িতে দিয়ে আসে পর্ণা। এদিকে পর্ণাকে বিয়ের প্রস্তাব দেয় অভিমন্যু। সৃজনের থেকে দূরে থাকতে অভিমন্যুর প্রস্তাবে রাজি হয়ে যায় পর্ণা।

Bengali serial

কি দেখা যাবে নিম ফুলের মধুর আজকের পর্বে?

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে পর্ণার বিয়ে আটকাতে সদলবলে বিয়ের মণ্ডপে হাজির হয় সৃজন। সঙ্গে জেঠি, জেঠু, চয়ন, রুচি। বিয়ের মণ্ডপ থেকেই পর্ণাকে উঠিয়ে নিয়ে আসে সে। তবে ধারাবাহিকের এই চমক মনঃপুত হয়নি অনেকেই। সামাজিক মাধ্যমে এই নিয়েই ইতিমধ্যেই উঠেছে মন্তব্যের ঝড়। শুরু হয়েছে ট্রোলিংও। কিছুদিন আগেই ধারাবাহিকের প্রোমো দর্শকদের ইঙ্গিত দিয়েছিল স্মৃতি ফিরতে চলেছে পর্ণার। যা দেখে হাঁফ ছেড়েছিলেন অনেকেই। কিন্তু তারই মাঝে চলে এল পর্ণার বিয়ের ট্র্যাক।

আরও পড়ুন: খালি “মেনে নাও আর মানিয়ে নাও!” বাস্তব মায়েরাও এভাবেই মেয়েদের সর্বনাশের দিকে ঠেলে দেয়! বাস্তব চিত্র ফুটে উঠল মিঠিঝোরায়

দর্শকদের ট্রোলের মুখে নিম ফুলের মধু

ধারাবাহিকের এই ট্র্যাক দেখে সামাজিক মাধ্যমের পাতায় একজন লিখেছেন “পর্ণার তো স্মৃতি আর ফিরবে না,খুকি সেজে থাকবে আর চোদ্দবার বিয়ের পিঁড়িতে বসবে। ন্যাকামো আর ভাল লাগছে না।” দ্বিতীয় ব্যক্তি লিখেছেন ধারাবাহিকের গল্পে চলে এসেছে একঘেয়েমি ভাগ। পর্ণার স্মৃতি কি আর ফিরবে না? গল্পে আসুক বদল। এবার ফিরে আসুক পুরোনো দত্ত বাড়ির গল্প। দাবি তুলেছেন দর্শকরা।

Back to top button