অ’ন্তঃসত্ত্বা রাই! ডাক্তারের রিপোর্ট দেখে ফের রাইকে সন্দেহ করল অনির্বাণ! দিদিকে বাঁ’চাতে কি এবার এগিয়ে আসবে স্রোত?

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো শুরু থেকেই দর্শকদের মাঝে চর্চায় উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম অর্গানিক স্টুডিওর প্রযোজিত ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। শুরুর থেকেই রাই, নীলু ও স্রোতের জীবনের ওঠা পড়ার গল্প নজর কেড়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। বর্তমানে টিআরপি (TRP) তালিকাও স্লট দখল করতে সক্ষম হয়েছে সুমন দে (Suman Dey) ও আরাত্রিকা মাইতির (Aratrika Maity) অভিনীত এই ধারাবাহিকটি।
মিঠিঝোরা আজকের পর্ব ২৬ আগষ্ট (Mithijhora Today Episode 26 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে ডাক্তারের চেম্বার থেকে বাড়িতে এসেই কেলেঙ্কারি কান্ড বাধিয়েছে অনির্বাণ। রাই মা হতে চলেছে শুনেই রাইকে ফের সন্দেহ করতে শুরু করেছে সে। আর সেই কারণেই শুরু হয় অশান্তি। কিন্তু এবার আর নিজেকে বিচলিত করেনি রাই। ঠাণ্ডা মাথায় সে অনির্বাণকে জানিয়েছে সে জানে সে মা হচ্ছে না। তাই বাড়িতে বসে থেকে অনির্বাণের সঙ্গে অশান্তি না বাড়িতে সে অফিসে যাচ্ছে।

তবে রাইকে কথা শুনেও শান্তি হয়নি অনির্বাণের। ফের রাইয়ের ওপর রেগে যায় অনির্বাণ। না চাইলেও দুশ্চিন্তা ঘিরে ধরে তাকে। তবে অনির্বাণের কথা না শুনেই রাই বলে যায় অফিসে। রাস্তা দিয়ে যেতে যেতে ফের রাইয়ের মনে পড়তে থাকে পুরোনো কথা। তবে কি ফের অনির্বাণ তাকে অবিশ্বাস করবে? ফের তাকে কষ্ট দেবে? এইসবই ভাবতে থাকে সে। আর সেই মুহূর্তেই রাইয়ের সামনে চলে আসে একটা বাইক। তারপরই আর কিছু না ভেবেই অফিসে চলে যায় সে।
এদিকে বাড়িতে বসে বসে দুশ্চিন্তা করতে থাকে অনির্বাণ। তখনই রাইয়ের চরিত্র, রাইয়ের ব্যাপারে একের পর এক খারাপ মন্তব্য করতে থাকেন সোহিনী। তবে মায়ের কথায় বিরক্ত হয়েই বাড়ি থেকে বেরিয়ে যায় অনির্বাণ। অন্যদিকে দেখা যায় নীলুর ব্যাপারে স্বামীর সঙ্গে কথা বলছিলেন শৌর্য্যর মা। নীলু এতগুলো টাকা চেয়ে বসবে সেকথা কল্পনাও করতে পারেননি সুচিস্মিতা। আর সেই নিয়েই তিনি কথা বলতে থাকে স্বামীর সঙ্গে। তবে সেই মুহূর্তেই চলে আসে নীলু।
শাশুড়ি মা ও শ্বশুর মশাইয়ের কথায় পাত্তা না দিয়ে নীলু বলে সে সকাল থেকে চা ছাড়া কিছুই খায়নি তাই সে কি নিজে রান্না ঘরে গিয়ে রান্না করবে নাকি তার ঘরে খাওয়ার পৌঁছে দেবেন তারা। নীলুর আচরণে বিরক্ত হয়ে নীলুর ঘরে খাওয়ার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন সুচিস্মিতা। যদিও শাশুড়ি মাকে যাওয়ার আগে মিষ্টি স্বরে হুম’কি দিয়ে যায় নীলু। এদিকে স্রোতকে ফোন করে ডাক্তারের কাছে যাওয়া কথা জানিয়ে দেয় রাই। তারপর সে অনির্বাণের সঙ্গে চলে যায় ডাক্তারের কাছে।
আরও পড়ুন: কলকাঠি নাড়াল কূটনী পিপি! মাকে দূরে ঠেলে দিল মিহি! মেয়ের মনে কি ফের জায়গা তৈরি করতে পারবে মধুবনী?
মা হচ্ছে রাই, শুনেই ফের স্ত্রীকে অবিশ্বাস করল অনির্বাণ
রাইয়ের রিপোর্ট দেখে ডাক্তার বলেন রাই মা হচ্ছে। যা শুনেই চমকে যায় রাই আর অনির্বাণ। রাইকে অপমান করে অনির্বাণ। এমনকি স্রোত রাইকে ফোন করলে সেই ফোনও কেড়ে নেয় অনির্বাণ। ফোন অনির্বাণের রাগী কন্ঠস্বর শুনে বেশ চিন্তায় পড়ে যায় স্রোত। অন্যদিকে বাড়ি ফিরে আসে অনির্বাণ আর রাই। বাড়িতে ঢুকতেই রাইকে যা নয় তাই বলে অপমান করতে শুরু করেন সোহিনী। সত্যিই কি রাই অন্তঃসত্ত্বা? নাকি বউমাকে তাড়াতে নতুন চাল চালছেন সোহিনী? রাইকে বাঁচাতে কি এবার এগিয়ে আসবে স্রোত? জানা যাবে আসন্ন পর্বে।

