অনির্বাণের আসল পরিচয় জানতে পেরে চমকে গেল রাই! নিলুর মিথ্যে ফাঁস হতেই ক্ষেপে উঠল সৌর্য!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি বহাল তবিয়তের সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম স্থান দখল করে রয়েছে মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকটি। শক্তিশালী প্রতিপক্ষ থাকায় তাড়াতাড়ি টিআরপিতে জায়গা করতে না পারলেও একটু একটু করে টিআরপি এবং দর্শকদের মন উভয় জায়গায় হাসিল করছে এই মেগা।

এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, বর্তমানে ধারাবাহিকের নায়িকা রাইয়ের ভালোবাসা সৌর্যর সাথে বিয়ে হয়েছে নিলুর অর্থাৎ নায়িকার বোনের। কিন্তু নিলু কিছুতেই নিজের দিদিকে সহ্য করতে পারছে না। সে কোনো না কোনোভাবে দিদিকে নিজের জীবন থেকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলতে চায়। সেটা করতে গিয়ে এবং সৌর্যের আরো কাছাকাছি আসতে গিয়ে মা হওয়ার মিথ্যে নাটক করা শুরু করে।

অন্যদিকে, ধারাবাহিকের নায়িকা রাই পরিবারের বড় মেয়ে হিসেবে এই পরিবারের হাল শক্ত করে ধরতে অনেক চেষ্টা করে। এত চাকরি করে পরিবারের আর্থিক কষ্ট দূর করাই এখন রাইয়ের জীবনের একমাত্র এবং প্রধান লক্ষ্য। সে নিজের বাড়িতে একটুও সম্মান পায় না। কিন্তু তারপরেও নিজের দায়িত্ব পালনে এতোটুকুনিও খামতি রাখে না রাই। আর এই চাকরির সূত্রেই অনির্বাণের সাথে পরিচয় হয় রাইয়র।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী,

সৌর্য অনির্বাণ সেনের ভাই

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। এখানে দেখা গিয়েছে, খুব রেগে রয়েছে সৌর্য। সে রাইয়ের বাড়ি এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তার কথাবার্তায় মনে হয় খুব গভীরভাবে প্রতারণার শিকার হয়েছে সে। আর সে এই প্রতারণা একেবারেই মেনে নিতে পারছে না মন থেকে। এমন সময় সেখানে প্রবেশ করে রাই। তবে সে একা নয়।

আরও পড়ুন: বর হয়ে গেল দাদা! স্বামীকে দাদা বলে ডাকলো পর্ণা, দাদা ডাক শোনা মাত্রই কুপোকাত সৃজন!

রাই অনির্বাণকে অনেক যত্ন করে বাড়ির মধ্যে নিয়ে আসে। সৌর্য যখন দেখে রাই আর অনির্বাণ একসঙ্গে ঘরে ঢুকছে তখন আরও বেশি রেগে যায়। সে রাইকে ইঙ্গিত করে বলে, “সবাই ঠকবাজ, তুমিও ঠক তোমার বোনও ঠক। আর এখন তুমি আমার দাদা ভাইয়ের জীবনটা নষ্ট করার চেষ্টা করছো?” তখন অনির্বাণ বলে, “তুই এসব বলতে পারিস না, তুই রাইকে চিনেই উঠতে পারিসনি।” দুজনের এই কথোপকথন শুনে অবাক হয়ে যায় রাই।

Back to top button