বর হয়ে গেল দাদা! স্বামীকে দাদা বলে ডাকলো পর্ণা, দাদা ডাক শোনা মাত্রই কুপোকাত সৃজন!

জি বাংলার (Zee Bangla) পর্দায় বর্তমানে যে সমস্ত জনপ্রিয় ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জায়গা দখল করেছে নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিকটি। সেই শুরু থেকেই দর্শকদের আনন্দ দিয়ে আসছে এই মেগা। গত সপ্তাহে টিআরপিতে প্রথম স্থান হারিয়ে ফেলার পর থেকে আরও বেশি চমকপ্রদ হয়ে উঠেছে এই ধারাবাহিকের পর্ব গুলি। দর্শকরা আগের থেকেও বেশি উপভোগ করছেন ধারাবাহিকটিকে।
বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা একটা বড় দুর্ঘটনায় নিজের সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তবে এর জন্য তার চারিত্রিক বৈশিষ্ট্যে কোন পরিবর্তন ঘটেনি। সে কেবল বিগত ১০ বছরের সমস্ত স্মৃতি ভুলে গিয়েছে তবে পর্ণা সেই আগের মতনই তারকাটা রয়েছে। তার মা-বাবা তুলে কথা বলায় কৃষ্ণাকে একেবারে উচিত শিক্ষা দিয়েছে পর্ণা। যা দেখে বাড়ির বাকি সদস্যরা বুঝে গেছে, স্মৃতি চলে গেলেও পর্ণার ঝাজ একটুও কমেনি।
নিম ফুলের মধু আজকের পর্ব ২১ মে (Neem Phuler Modhu Today Episode 21 may)
সৃজনকে দাদা বলে ডাকল পর্ণা!
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, নিচে কিছু নিয়ে যে ভীষণ চিৎকার চেঁচামেচি হচ্ছে এটা খুব ভালো করেই বুঝতে পারে পর্ণা। তাই সে সৃজনকে বলে একবার নিচে গিয়ে দেখতে। সে বারবার সৃজনকে সৃজন বাবু বলে ডাকায় বেশ অদ্ভুত লাগে সৃজনের। তাই সে পর্ণাকে বলে, সে যেন তাকে শুধুমাত্র নাম ধরে ডাকে। কিন্তু বয়সে অনেকটা বড় হওয়ায় পর্ণা কিছুতেই রাজি হতে চায় না উল্টে দাদা বলে ডাকতে শুরু করে। যেটা শুনেই মাথা ঘুরে পড়ে যায় সৃজন।
এরপর জ্ঞান ফিরতে সোজা পাড়ার ক্লাবে চলে যায় সে। সেখানে গিয়ে মানিকদা সৃজনকে বোঝায়, দাদাই প্রেমের সূত্রপাত। যেমন পাড়ার দাদা, টিউশনের দাদা, নাটকের দলের দাদা। সৃজন শুনে অনেকটা শান্তি পায়। অন্যদিকে চয়ন, রুচিরা, বর্ষা আর পুঁটি সবাই মিলে পর্ণাকে বোঝাতে থাকে, সুইটির সাথে বিয়ে করে তাদের দাদা একেবারেই সুখী নেই। সুইটি খুব খারাপ মেয়ে। পর্ণা বিষয়টা বোঝার চেষ্টা করে।
আরও পড়ুন: অভিনয় জগতে ফের নক্ষত্র পতন! মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভূতের ভবিষ্যৎ -এর “আত্মারাম”
সৃজনকে বিপাকে ফেলল সুইটি
এদিকে রাত্রিবেলা সৃজন শুয়ে শুয়ে পর্ণার দাদা ডাক কল্পনা করতে করতে ঘুমিয়ে পড়ে। সে নিজের পাশে পর্ণাকেই কল্পনা করে। কিন্তু একটু ঘুম ভাঙতেই সে নিজের পাশে দেখতে পায় সুইটিকে। দেখেই সে প্রচন্ড রেগে যায় তার উপর এবং আরশোলা মারার ওষুধ দিয়ে তাকে ঘর থেকে বের করে দিতে চায়। সুইটি বলে, এখান থেকে বেরিয়ে সোজা পর্ণার ঘরে গিয়ে ওকে সবকিছু মনে করিয়ে দেবে। তাই ভয়েতে সুইটিকে আর ঘর থেকে বের করতে পারে না সৃজন।

