শ্যামলীর ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ালো অনিকেতের প্রাক্তন প্রেমিকা! তবে কি আবার আলাদা হয়ে যাবে তারা?

প্রতিটি ধারাবাহিকেই হয় নায়ক অথবা নায়িকা যে কোনো একজনের প্রাক্তন এসে হাজির হওয়ার বিষয়টি খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে নায়ক নায়িকা একে অপরের প্রতি কতটা ভালোবাসায় আবদ্ধ সেই বিষয়টা উপলব্ধি করতে পারে। ঠিক তেমনভাবেই এবার জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকটিতে অনিকেত আর শ্যামলীর মাঝে এসে হাজির হলো তৃতীয় ব্যক্তি।
যারা এই ধারাবাহিকটির নিয়মিত দর্শক তারা জেনে থাকবেন অনিকেত একটি মেয়েকে ভীষণ ভালোবাসতো। কিন্তু মামনির তাকে পছন্দ হয়নি তাই সে অনিকেতকে তার ভালোবাসাকে ছেড়ে বেরিয়ে আসতে বলে। অনিকেতের পক্ষে সেটা করা সম্ভব হয়নি। মামনিও অনিকেতের মন বোঝার চেষ্টা করেনি। ফল স্বরূপ অনিকেতকে বাড়ি ছেড়ে বিদেশে চলে যেতে হয়েছিল। আবারো তার সেই প্রাক্তন ভালোবাসা ফিরে আসতে চলেছে অনিকেতের জীবনে।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী,
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে, শ্যামলী অনিকেতকে জিজ্ঞাসা করে, কে সেই মেয়ে যার জন্য সে একসময় এই বাড়ি এই দেশ সব ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল? অনিকেত শ্যামলীকে বলে, সেই মেয়েটার নাম অহনা। তাকে ভীষণ ভালবাসত অনেকের। একসময় সেই ছিল তার গোটা জগত। তার জন্য সে সবকিছু করতে পারতো। মন দিয়ে সব শুনতে থাকে শ্যামলী।
অনিকেতের জীবনে ফিরে এলো অহনা
অনিকেত বলে তার জীবনের সমস্ত ভালোবাসা নিয়ে অহনা চলে গিয়েছে। তাই এই মুহূর্তে নতুন করে কাউকে ভালোবাসাটা তার পক্ষে অসম্ভব। এরপর অনিকেতের কথা শেষ হলে শ্যামলী তাকে জিজ্ঞাসা করে, যদি সেই অহনা কোনদিন তার জীবনে ফিরে আসে এখন কি করবে অনিকেত! সেও কি ফিরে যাবে তার কাছে? অনিকেত বলে, অহনা আর কোনদিনও ফিরবে না। ঠিক তখনই পিছন থেকে কেউ একজন অনিকেতের নাম ধরে ডাকে।
আরও পড়ুন: অনির্বাণকে ভুল বুঝে কষ্ট দিলো রাই! স্রোতের কথায় ভুল ভাঙলো নায়িকার! দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলো অনির্বাণ!
পাশ ফিরে অনিকেত দেখে সেখানে দাঁড়িয়ে রয়েছে অহনা। তাকে দেখে একেবারে চমকে যায় সে। পাশাপাশি শ্যামলীও বেশ অবাক হয়। এতদিন স্যারের মন জয় করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে শ্যামলীকে। এবার তার জীবনের সব থেকে বড় প্রতিপক্ষ এসে হাজির হলো তার সামনে। অনিকেত কি তবে আবারো ফিরে যাবে তার প্রাক্তন প্রেমিকা অহনার কাছে? নাকি শ্যামলীর সাথেই শ্যামলীকে ভালোবেসেই বাকি জীবনটা কাটাবে সে? এখন সেটাই দেখার বিষয়।

