অনির্বাণকে ভুল বুঝে কষ্ট দিলো রাই! স্রোতের কথায় ভুল ভাঙলো নায়িকার! দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলো অনির্বাণ!

ভুল বোঝাবুঝি না মিটলে সেটা একটা সম্পর্ককে শেষ করে দিতে পারে। সেখানে সম্পর্ক তৈরি হওয়ার আগেই এক চরম ভুল বোঝাবুঝি শিকার হলো জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধাaরাবাহিকের নায়িকা রাই এবং নায়ক অনির্বাণ। বর্তমানে বেশ জমে উঠেছে এই ধারাবাহিকের পর্বগুলি। এই ধারাবাহিকের প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আর আরাত্রিকা মাইতি।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনির্বাণ অনেকদিন ধরেই স্রোতের সঙ্গে পরিকল্পনা করছিল কিভাবে রাইকে বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দেওয়া যায়। সেই পরিকল্পনা মাফিক যা যা করতে হয় সবটাই করে অনির্বাণ। অনির্বাণের এই প্রচেষ্টা দেখে ভীষণ খুশি হয় স্রোত। বসের কথা মতন ঠিক সময়ে তার বলা জায়গায় পৌঁছে যায় রাই। কিন্তু তারপর যা হলো সেটা হয়তো কল্পনাও করতে পারেনি অনির্বাণ।

মিঠিঝোড়া আজকের পর্ব ১৮ জুন (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 18 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, সেই সন্ধ্যায় হঠাৎ করেই রাইকে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বসে অনির্বাণ। রাই বুঝতেই পারেনি এই সবটাই শুধুমাত্র তার জন্য আয়োজন করা হয়েছিল। সে ভাবে, তার বসের প্রেমিকা না আসায় রাইয়ের সাথে মজা করছে অনির্বাণ। যার ফলস্বরূপ অনির্বাণকে যা নয় তাই বলে অপমান করে সেখান থেকে বেরিয়ে আসে রাই। তাকে বোঝানোর সময়টুকু পায়না স্রোত আর বউ মনি।

রাইয়ের ভুল ভাঙ্গালো স্রোত

ঘরে আসতেই নিজের মনে কান্নাকাটি করতে থাকে রাই। এর মাঝে তার মা এসে তার চোখ লাল দেখে একাধিক কটাক্ষ করে বসে। এরপর সেখানে আসে স্রোত আর বউ মনি। রাত হতে সবাই ঘুমিয়ে পড়ার পর তারা দুজন মিলে গোটা ঘটনাটা রাইকে খুলে বলে। তারপর নায়িকা বুঝতে পারে সে ঠিক কতটা পরিমাণে ভুল বুঝেছে অনির্বাণকে। এতদিন এত কিছু যে শুধুমাত্র তার জন্য হচ্ছিল সেটা স্রোতের কথায় পরিষ্কার হয়ে যায় রাইয়ের কাছে।

আরও পড়ুন: জি বাংলায় আসছে Diamond দিদি! প্রকাশ পেলো ধারাবাহিকের প্রথম প্রচার ভিডিও! কবে থেকে আসছে এই মেগা?

দেশ ছেড়ে চলে যাচ্ছে অনির্বাণ

অন্যদিকে রাইয়ের কথা শুনে খুব কষ্ট পেয়েছে অনির্বাণ। সে যেভাবে যে উত্তেজনা নিয়ে গোটা সন্ধ্যাটার আয়োজন করেছিল সেই সবটাই নষ্ট হয়ে গিয়েছে রাইয়ের ভুল বোঝার জন্য। রাই বারবার অনির্বাণকে ফোন করতে থাকে। কিন্তু অনির্বাণ ইচ্ছে করে নিজের ফোনটা অফ করে দেয়। সে মনে মনে ভাবে আর এখানে থাকবে না সে। এইবার রাইকে ছেড়ে এই জায়গাটাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে অনির্বাণ। রাই যখন সবটা বুঝে তার কাছে ফিরবে ততক্ষণে তার প্লেন আকাশে উড়ছে।

 

Back to top button