অহনার কষ্টে ঝড় উঠলো অনিকেতের মনে! নিজের অজান্তেই এক বিশ্রী ঘটনা ঘটালো সে! শ্যামলীর কথায় অবাক নায়ক!

দুজনের সম্পর্কের মধ্যে যখন একজন তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ার চেষ্টা করে আর সম্পর্কে থাকা একজন মানুষ যখন সেই অযাচিত প্রবেশকে সম্মতি জানায় তার থেকে বোধহয় আর খারাপ পরিস্থিতি হতে পারে না। এই মুহূর্তে ঠিক সেই পরিস্থিতিটারই প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকের নায়িকা শ্যামলী।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, অদ্ভুতভাবে অহনা ফিরে এসেছে অনিকেতের জীবনে। নানা রকম ভাবে সে অনিকেতের কাছে যাওয়ার চেষ্টা করছে। সে জানতে পেরেছে শ্যামলী আর অনিকেতের মাঝে কোন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক নেই। এবার সেটারই সদ্ব্যবহার করে জোড়া বাড়িতে রাজত্ব করার স্বপ্ন দেখছে অনিকেতের প্রাক্তন প্রেমিকা অহনা। কিন্তু শ্যামলী বারবার তার সেই প্রচেষ্টায় নানারকম ভাবে বিঘ্ন সৃষ্টি করেই চলেছে।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ১ জুলাই (Kon Gopone Mon Bhesechhe Today Episode 1 July)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, চার মাসের প্রায় এক লক্ষ টাকা বাড়ি ভাড়া এখন অবধি দিয়ে উঠতে পারেনি অহনা। যার দরুন তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলেছে বাড়িওয়ালা। এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনিকেতকে ডেকে পাঠায় সে। কিন্তু অনিকেত একা নয়, তার সাথে আসে শ্যামলীও। তারা দুজন মিলে এসে সেই বাড়ি ভাড়া শোধ করে দেয়। এরপর অহনা যতবার অনিকেতের কাছে যাওয়ার চেষ্টা করে তাদের মাঝে চলে আসে শ্যামলী।

মিথ্যে গল্প দিয়ে সবাইকে বোকা বানালো অহনা

অনিকেতের মন গলানোর জন্য অহনা বলে, তার শ্বশুর বাড়িতে নাকি তার ওপর অনেক অত্যাচার করা হতো। তার সমস্ত টাকা-পয়সা তারা নিয়ে নিয়েছে। অহনার শাশুড়ি মা অহনার সাথে ডিভোর্স করিয়ে দিয়েছে তার স্বামীর। এখন তার কাছে কাজ নেই আর বাড়ি ভাড়ার টাকাও নেই। শ্যামলী অহনাকে বলে তারা তার পাশে আছে। কিন্তু অনিকেতের মনে বারবার অহনার কান্না প্রতিধ্বনিত হতে থাকে। আর সেটা সহ্য করতে পারে না অনিকেত।

আরও পড়ুন: অবশেষে বদলে গেলো সার্থক, ক্ষমা চেয়ে বাবাকে জড়িয়ে ধরলো সে, রাইকে নিয়ে সন্দেহ বাসা বাঁধলো অনির্বানের মনে!  

শ্যামলীর কথায় অবাক অনিকেত

এই অস্বস্তির ফলে প্রিয়ার সাথে খারাপ ব্যবহার করে ফেলে অনিকেত। কিন্তু পরে সে নিজের ভুলটা বুঝতে পারে। সে বুঝতে পারে, এমন করাটা তার উচিত হয়নি। শ্যামলী অনিকেতকে বলে, “বাড়ি ভাড়ার সমস্যা অহনার এর পরেও হবে। আর সেই নিয়ে আপনি ভাবনা চিন্তা করছেন। তাহলে ওর একটা থাকার ব্যবস্থা করে দিলেই হয়। এই চিন্তাটা তখন আর থাকবে না।” শ্যামলী এমন কথা বলছে দেখে অবাক হয়ে যায় অনিকেত।

 

Back to top button