তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে নায়িকা বদল! মাঝ পথে কেনো ধারাবাহিক ছাড়ছেন অঙ্গনা? কে আসতে চলেছেন তার বিপরীতে?

বর্তমানে সম্পূর্ণ রকমের একটি গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত হচ্ছে তুমি আশেপাশে থাকলে (Tumi ase pase thakle) ধারাবাহিকটি। এই চ্যানেলের আর পাঁচটা ধারাবাহিকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির গল্প প্রদর্শন করছে এই মেগা। শুরু থেকেই দর্শক মহলে ধারাবাহিকটি বেশ চর্চার অংশ হয়ে উঠেছিল। তবে সম্প্রতি এই মেগা অন্যান্য ধারাবাহিকের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে।
এই ধারাবাহিকের গল্পটি অন্যরকম বলার কারণ হলো এটি একটি ভৌতিক গোয়েন্দা গল্প। যেখানে ধারাবাহিকের নায়িকা একজন আত্মা, শুরুতে সেটাই দেখা যায় এই ধারাবাহিকে। নায়িকার শারীরিক মৃত্যু ঘটলেও সব সময় নায়ককে আগলে রাখার দায়িত্ব নেয় সে। সেই জন্য সবসময় নায়কের আশেপাশেই থেকে গিয়েছে নায়িকা। এই ভাবেই তৈরি হয়েছে ধারাবাহিকের প্লট।
এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রোহান ভট্টাচার্যকে এবং ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল অভিনেত্রী অঙ্গনা রায়কে (Angana Roy)। শুরুতে টিআরপিতে বেশ ভালো জায়গা দখল করছিল এই মেগা, কিন্তু পরবর্তীতে তা ধরে রাখতে পারেনি। শক্তিশালী প্রতিপক্ষের আগমনে বেশ অনেকটাই পড়ে গিয়েছে ধারাবাহিকের টিআরপি।
View this post on Instagram
যারা এই ধারাবাহিকটির নিয়মিত দর্শক তারা জেনে থাকবেন, এই মেগায় নায়িকাকে দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল। একটি চরিত্রের নাম পারো এবং একটি চরিত্রের নাম পার্বতী। কিন্তু কিছুদিন আগেই পারো চরিত্রের বদল ঘটে। আর সেই জায়গা দখল করেন অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। এইবার বদল করতে চলেছে পার্বতীর চরিত্রটির।
আরো পড়ুন: নয় বছর বিয়ে ও একত্রবাসের পর কেন সন্তান নেননি দেবলীনা-তথাগত? জানলে চমকে উঠবেন আপনিও
বদলে যাচ্ছে ধারাবাহিকের নায়িকা
জলসায় এর আগেও বহুবার বিভিন্ন ধারাবাহিকে এরকম মাঝপথে প্রধান নায়িকার নোট বদল ঘটিয়েছে বিভিন্ন ধারাবাহিক কর্তৃপক্ষ। এইবার শোনা যাচ্ছে শারীরিক অসুস্থতার কারণে এই ধারাবাহিকটি ছাড়তে বাধ্য হচ্ছেন ধারাবাহিকের প্রধান অভিনেত্রী অঙ্গনা রায়। শোনা যাচ্ছে অঙ্গনার পরিবর্তে এই ধারাবাহিকের দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়কে (Rooqma Roy)।
View this post on Instagram

