মিঠাই পরিবারে পিংকিজির জীবনে আসলো নতুন সদস্য, তাকে নিয়ে চিন্তায় পড়ে গেছে স্বয়ং মিঠাই! গল্পের মোড় কি ঘুরে যাচ্ছে?

তার নাম মিঠাই, এইটুকু শুনলেই মনের মধ্যে ভীষণ আনন্দ ভেসে ওঠে আমাদের। মিঠাইয়ের হাতের মনোহরা যদি জীবনে কোনদিনও খেতে পারতাম তাহলে খুব ভালো হতো, এরকমই ভাবেন ভক্তরা। তবে মিঠাই ধারাবাহিক থেকেই বাস্তবে সৌমিতৃষা কিন্তু রান্না শিখেছেন অল্প কিছুটা হলেও।

Ananya Guha
ধারাবাহিকটা মূলত মিঠাইয়ের সিদ্ধার্থকে ঘিরে হলেও বাকি চরিত্র গুলোর গুরুত্ব অপরিসীম।সেই জন্যই দীর্ঘদিন ধরে সোমদাকে দেখতে পাওয়া যাচ্ছে না বলে জনগণ সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করছেন যে পিলু থেকে প্লিজ সোমদা’কে এনে দিন। একদম নতুন সদস্য হিসেবে প্রবেশ হয়েছে অনুরাধা ম্যামের। তবে তার আগে বাড়িতে এসেছিল পিঙ্কিজি। পরিবারের ছোট ছেলে স্যান্ডির বউ হয়ে এসেছিল ওমি আগারওয়াল এর ছোট বোন পিঙ্কি তবে সে পুরোপুরি পজিটিভ ক্যারেক্টার।দাদার মৃত্যুতে তার কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু দাদা যেটা করেছে সেটা যে অন্যায় সে ভালো করেই জানে। সে এটাও বিশ্বাস করে তার ভাসুর তার দাদাকে মারেনি। আপাতত এই বিশ্বাসটাই আছে কিন্তু পরে কী হবে আমরা জানি না কিন্তু রাখী ম্যাম কী টুইস্ট আনবেন, আমরা আগে থেকে আর ধরতে পারি না।

Watch Mithai TV Serial 23rd July 2021 Full Episode 192 Online on ZEE5
তবে পিংকিজির জীবনের নতুন সদস্য এসেছে। যাকে নিয়ে আবার মিঠাই চিন্তা করছে। তবে কি স্যান্ডিজি’কে ছেড়ে অন্য কারোর প্রেমে পড়লো পিংকিজি নাকি পরিবারে আসতে চলেছে ছোট্ট সদস্য?

 

View this post on Instagram

 

A post shared by Ananya Guha (Munni) (@reel_ananya)

আসলে পিংকিজির চরিত্রে যিনি অভিনয় করছেন সেই অনন্যা গুহ সম্প্রতি একটি চার চাকা গাড়ি কিনেছেন। সেই ছবি আনন্দ সহকারে তিনি পোস্ট করেছেন এবং সেখানেই মিঠাই কমেন্ট করেছেন। এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সকলেই পিংকিকে শুভেচ্ছা জানাচ্ছেন তবে অনেক বড়রাই পরামর্শ দিচ্ছেন যে, এখন অনেক ছোট আছো, টাকা জমিয়ে রাখো পরবর্তীকালে কাজে দেবে।

Back to top button