“আমাদের চলমান সুবর্ণলতাকে ভগবান যেন হাসিখুশি রাখে”, প্রিয় সুবর্ণকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিল ভক্তরা

ছোট পর্দা থেকে বড় পর্দা কাঁপানো অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee)। ডেইলি সোপ হোক বা ওয়েব সিরিজ, সিনেমা হোক বা শর্ট ফিল্ম, সব মাধ্যমেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন l অনন্যা। ‘আবহমান’ ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কার জিতেছেন। আবার তিনিই কমার্শিয়াল ছবি মামা-ভাগ্নেতে অভিনয় করে দর্শকে চমকে দিয়েছেন।
ছোট পর্দায় অনন্যার ‘জয় কালী কলকাত্তাওয়ালী’ তে গোয়েন্দা মহিলার চরিত্রে অভিনয় করে দর্শক মহলে সাড়া ফেলেছিল। ‘মোহমায়া’ ওয়েব সিরিজে ঋষির মা মায়া চরিত্রে অনন্যা চট্টোপাধ্যায়ের অভিনয় রীতিমতো হতবাক করেছিল অভিনেত্রীর সমালোচকদের। তবে এই সব অভিনয়কে ছাপিয়ে গিয়েছে সুবর্ণলতা। দর্শক এখনও তাকে সেই নামেই চেনে।
আরো পড়ুন: “মেঘ আমার জীবনের অশান্তি নয়, আমি মেঘের জীবনের অশান্তি” সবকিছু শেষ করে মেঘের থেকে অনেক দূরে চলে গেল নীল!
সাহিত্যিক আশাপূর্ণা দেবীর গল্প অবলম্বনে এক সময়ে জি বাংলায় সম্প্রচারিত হত সুবর্ণলতা। এই ধারাবাহিকের দুটি চরিত্র সত্যবতী ও সুবর্ণলতা। দুটি চরিত্রেই অভিনয় করেছিলেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। দুটি চরিত্রই ছিল একেবারে অন্যধারার। এই ধারাবাহিকে অভিনয় করেই অনন্যা বুঝেছিলেন তিনি আসলে জাত অভিনেত্রী। তারপর কাজ করেছেন বহু চরিত্রে।
প্রসঙ্গত, অনন্যা জন্ম ১৯৭৭ সালের ১৬ই জানুয়ারি। জন্মদিনে অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন সমাজ মাধ্যমে। দীর্ঘায়ু কামনার পাশাপাশি দর্শকরা চান পছন্দের অভিনেত্রী যেন আরও আরও কাজ পান।

এক নেটিজেনের মতে, সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“আজ, মানবাকাশের চিরজ্বল জ্যোতিষ্ক, অনন্যা চ্যাটার্জির জন্মদিন।

যে মানুষটা তার অসাধারণ শিল্পসত্বার গুণে, আমাদের…প্রতিটা সুবর্ণ বা সত্য পূজারীদের তথা, পুস্তকমুখর মানুষের কল্পনার ক্যানভাসে সর্বোৎকৃষ্ট সত্যবতী ও সুবর্ণলতার মুখাবয়ব, অঙ্গভঙ্গি এমনকি গলার স্বরও তৈরী করে দিয়েছেন, আজ সেই মানুষটার জন্মদিন।”

