প্রথম সপ্তাহেই তাক লাগিয়ে দিলো “মিষ্টি কথার পাঁচন-আনন্দী”!

সদ্যই জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক আনন্দী (Anondi)। এই ধারাবাহিকের হাত ধরে আবারো জি বাংলার পর্দায় ফিরেছে পুরোনো জুটি। যাদের এর আগেও জি বাংলার পর্দায় জনপ্রিয় ধারাবাহিকে জুটি বাধতে দেখা গিয়েছে। এই পথ যদি না শেষ হয় তে ঊর্মি-সাত্যকির জুটি ফিরে এসেছে আনন্দী ধারাবাহিকের হাত ধরে। ধারাবাহিকে আনন্দী-আদিদেব জুটিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra) ও ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee)।
ধারাবাহিকটি মাত্র কয়েকদিন হল শুরু হয়েছে জি বাংলার পর্দায়। এরই মধ্যে বাজিমাত করতে শুরু করেছে ধারাবাহিকটি। ধারাবাহিকে আনন্দী একজন নার্স এবং আদিদেব একজন ডাক্তার। ইতিমধ্যেই ধারাবাহিকের গল্প যেদিকে এগোচ্ছে তাতে দর্শক বেশ পছন্দ করতে শুরু করেছে ধারাবাহিকটি। আর শুরুর প্রথম সপ্তাহেই যে এত ভালো ফলাফল করবে এই ধারাবাহিক সেটা কল্পনা করতে পারেনি কেউ। এমনকি অবাক করা বিষয় হলো আনন্দীর সময় স্টার জলসার দেখানো হয় গীতা LLB, সেই গীতার সাথেই হাড্ডাহাড্ডি লড়াই করে স্লটে জায়গা দখল করে নিল।
স্টার জলসার আরেক জনপ্রিয় ধারাবাহিক হলো গীতা LLB। এই ধারাবাহিকও সন্ধ্যে সাড়ে ছটার স্লটে দেখানো হয়ে থাকে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী হিয়া মুখার্জি এবং অভিনেতা কুণাল শীল। এই ধারাবাহিকেও নায়ক নায়িকার ধীরে ধীরে কাছে আসার গল্প দর্শকদের মন জয় করে নিয়েছে।
ধারাবাহিকে গীতা একজন সৎ উকিল। প্রথম থেকেই সে স্বপ্ন দেখতো একজন সৎ উকিল হওয়ার। সেই পথে অনেক বাধাও এসেছে। তার নিজের শ্বশুর মশাই একসময় তার বিপক্ষে ছিল। কিন্তু সেই পথ থেকে নিজের শ্বশুরকে দলে টেনে নিয়েছে গীতা। তাই এই ধারাবাহিক আসতে আসতে দর্শকদের মনে ভালোবাসার জায়গা তৈরি করে নিচ্ছিল। টিআরপি তালিকাতেও প্রায় সপ্তাহেই প্রথম স্থান দখল করে নেয়।
আরও পড়ুনঃ স্বপ্ন পূরণ হতেই রাঙামতির জীবনে নেমে এলো অন্ধকার! টানটান উত্তেজনামায় আজকের পর্ব
প্রথম সপ্তাহেই তাক লাগিয়ে দিলো আনন্দী
এই সপ্তাহেও আনন্দীকে পিছনে ফেলে গীতা টিআরপি রেটিং পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে ঠিকই কিন্তু আনন্দী যেভাবে প্রথম সপ্তাহেই বাজিমাত করেছে তাতে গীতা LLB কতদিন টিআরপি তালিকায় নিজেদের জায়গা দখল করে রাখতে পারে সেটাই দেখার। এই সপ্তাহে গীতার রেটিং ৭.৪ পয়েন্ট। ওদিকে আনন্দীর ৫.৭ পয়েন্ট। তাই গীতাকে আর দুই এক সপ্তাহেই পিছনে ফেলে দিতে পারে “মিষ্টি কথার পাঁচন -আনন্দী”। শেষ সপ্তাহে “কে প্রথম কাছে এসেছি” র ৪.৪ পয়েন্ট দিয়ে যাওয়া স্লটে ৫.৭ পয়েন্ট TRP দিয়ে যাত্রা শুরু করলো আমাদের প্রিয় আনন্দী। আশা করছি সামনে আরো বাড়বে।

