স্টেজে উঠতেই আক্রমণ! দর্শকদের ক্ষোভের মুখে মিশকা! লজ্জায় স্টেজ ছাড়লেন খলনায়িকা!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রিয়েলিটি শো (Reality Show) গুলির মধ্যে অন্যতম একটি হলো ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)। এই ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে অসংখ্য অভিনেতা অভিনেত্রী এর আগে বহুবার অভিনয় জগতে সুযোগ পেয়েছেন। বিভিন্ন সিজন থেকে প্রতিযোগীরা বিভিন্ন ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়েছেন। সেরকমই একজন অভিনেত্রী হলেন অহনা দত্ত। কয়েক বছর আগে ডান্স বাংলা ডান্সের মঞ্চে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন অহনা। তারপরেই সোজাসুজি অভিনয় জগতে অভিনয় করার সুযোগ পান তিনি।
টেলিভিশনের পর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক স্টার জলসার অনুরাগের ছোঁয়াতে ভিলেন চরিত্রে প্রথমবার আত্মপ্রকাশ করে অহনা। ধারাবাহিকের হাত ধরে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। ভিলেন চরিত্রে অভিনয় করা সত্যিই মুখের কথা নয়। সেখানে অহনা প্রথমবার অভিনয় করেই ভিলেনের চরিত্রটি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায়। এছাড়াও সম্প্রতি সন্তান ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। সেখানেও তার চরিত্রটি নেগেটিভ। আর এবারে অভিনেত্রীর জীবনে ঘটে গেল বিরাট বড় দুর্ঘটনা।
জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের প্রায়শই বিভিন্ন জায়গায় স্টেজ শো করতে যেতে হয়। সেখানে গিয়ে তারা দর্শকদের নানাভাবে মনোরঞ্জন করেন। নাচ করে, গান করে, তাদের সাথে আলাপ করে সকলের মধ্যে মিশে যায়। কিন্তু এই অনুষ্ঠানগুলোতে গিয়ে বিভিন্ন সময়ে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে যায়।
আরও পড়ুনঃ “কলেজে পড়াশোনা করতে যায়, নাকি অন্য কিছু”! ডাক্তারি, এমবিএ পড়তে গিয়ে ঝগড়া খুনসুটিতে মত্ত নায়ক নায়িকা! দর্শকদের ক্ষোভের মুখে জি বাংলা!
সেরকমই এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে অভিনেত্রী অহনার সঙ্গে। সম্প্রতি এক গ্রাম্য এলাকায় অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। সেখানেই নিজের মতন করে নাচ করে সকলের মন জয় করছিলেন অভিনেত্রী। সকলের সাথে সেলফি তোলার জন্য মঞ্চ থেকে নিচেও নেমে আসেন। তারপরই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা।
হঠাৎ করেই অভিনেত্রীকে ঘিরে শুরু হয় বচসা। সেখানে উপস্থিত কিছু লোক অহনার দিকে আঙুল তুলে যা নয় তাই বলতে থাকে। কি নিয়ে ঝামেলার সৃষ্টি হয় সেটা বোঝা যায়নি কিন্তু তারপর স্টেজে উঠে হঠাৎই সরাসরি বেরিয়ে যান অহনা। কিন্তু কি এমন হলো অভিনেত্রীর সাথে যার জন্য স্টেজ থেকে বেরিয়ে যেতে বাধ্য হলেন অহনা?

