অহনা দত্তের জীবনে বিরাট দুঃসংবাদ! মাঝপথেই থামলো মিশকার যাত্রা! শোকের ছায়া টলিপাড়ায়!

চলতি বছরের শুরু থেকেই যেন খারাপ খবরের বন্যা বয়ে গিয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) একের পর এক দুঃসংবাদ শোনা যাচ্ছে। কখনো কারো আপনজন হারানোর সংবাদ পাওয়া গেছে, তো আবার কখনো অভিনেতা-অভিনেত্রীর (Actor-Actress) মৃত্যুর খবর সামনে এসেছে। এই সব মিলিয়ে বছরের শুরু থেকেই বেশ খারাপ যাচ্ছে সকলের।

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো গুলির মধ্যে অন্যতম একটি হলো ডান্স বাংলা ডান্স। এই ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে অসংখ্য অভিনেতা অভিনেত্রী এর আগে বহুবার অভিনয় জগতে সুযোগ পেয়েছেন। বিভিন্ন সিজন থেকে প্রতিযোগীরা বিভিন্ন ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়েছেন। সেরকমই একজন অভিনেত্রী হলেন অহনা দত্ত।

Ahona Datta

কয়েক বছর আগে ডান্স বাংলা ডান্সের মঞ্চে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন অহনা। তারপরেই সোজাসুজি অভিনয় জগতে অভিনয় করার সুযোগ পান তিনি। টেলিভিশনের পর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক স্টার জলসার অনুরাগের ছোঁয়াতে ভিলেন চরিত্রে প্রথমবার আত্মপ্রকাশ করে অহনা। ধারাবাহিকের হাত ধরে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। ভিলেন চরিত্রে অভিনয় করা সত্যিই মুখের কথা নয়। সেখানে অহনা প্রথমবার অভিনয় করেই ভিলেনের চরিত্রটি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায়। এছাড়াও সম্প্রতি সন্তান ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। সেখানেও তার চরিত্রটি নেগেটিভ। আর এবারে অভিনেত্রীর জীবনে ঘটে গেল বিরাট বড় দুর্ঘটনা। নেমে এলো অন্ধকারের কালো ছায়া।

কিছুদিন আগেই অভিনেত্রী নিজের বিয়ের কিছু সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিলিয়ে ভাগ করে নিয়েছিলেন। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকেই ক্যামেরার পেছনের মানুষ দীপঙ্করের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অহনা। তারপর থেকেই মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। আসলে দীপঙ্করের আগেও বিয়ে হয়েছিল, অহনা তার দ্বিতীয় স্ত্রী। আর দীপঙ্করের সঙ্গে অহনার বয়সের অনেক পার্থক্য রয়েছে। যার কারণে অভিনেত্রীর মা তাদের সম্পর্ক মেনে নেয়নি। গত বছর চুপিসারেই তারা রেজিস্ট্রি ম্যারেজ করেন। আর এবছর সেই ছবি পোস্ট করেছেন। তবে অভিনেত্রীর জীবনে এত বড় দুর্ঘটনা ঘটবে সেটা কেউই আশা করেনি।

আরও পড়ুনঃ বিয়ে থেকে রিসেপশন হুবহু কৌশাম্বিকে নকল! জীবনের বিশেষ দিনে একেবারে একই সাজে হাজির শ্বেতা! অনুকরণ নাকি অনুপ্রেরণা?

সম্প্রতি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখানো হয়েছে সোনাকে কিডন্যাপ করেছে মিশকা। আর মেয়েকে বাঁচানোর জন্য সেখানে ছুটে গিয়েছে দীপা। তারপরই সেখানে একে একে সূর্য, রুপা সবাই চলে আসে। পুলিশে খবর দেওয়ার পর পুলিশও চলে আসে ঘটনাস্থলে। তারপর মিশকাকে আটকানোর জন্য পুলিশ গুলি করতে বাধ্য হয়। গুলি খেয়ে জলে পড়ে যায় মিশকা, আর সেই জলে ছিল বিদ্যুৎ। সব মিলিয়ে ওইখানেই মৃত্যু হয় মিশকার। এবারে হয়তো সত্যি সত্যি অনুরাগে ছোঁয়া ধারাবাহিকে ভিলেন মিশকার যাত্রা শেষ হলো। তবে কি ধারাবাহিকও আস্তে আস্তে শেষের দিকে এগোচ্ছে? যদিও সে কথা সময় বলবে।

Back to top button