বিয়ে থেকে রিসেপশন হুবহু কৌশাম্বিকে নকল! জীবনের বিশেষ দিনে একেবারে একই সাজে হাজির শ্বেতা! অনুকরণ নাকি অনুপ্রেরণা?

গত ১৯শে জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষার পর সাত পাকে বাঁধা পড়েছেন শ্বেতা রুবেল (Sweta-Rubel)। বৈদিক মতে বিয়ে সেরেছেন তারা। লাল রঙের বেনারসি পরে একেবারে টুকটুকে রাঙা কনে সেজেছিলেন শ্বেতা (Sweta Bhattacharya) আর রুবেলও (Rubel Das) ধুতি পাঞ্জাবিতে সেজেছিলেন। তবে রিসেপশনে শাড়ি পাঞ্জাবি ছেড়ে লেহেঙ্গা শেরওয়ানি বেছে নিয়েছিলেন দুজনে।

সাদা রঙের লেহঙ্গায় সেজে উঠেছিল নববধূ শ্বেতা। সিঁথি ভর্তি সিঁদুর, কপালে টিপ, হালকা মেকআপ। পোশাকের সঙ্গে মানানসই হালকা গয়না। রুবেল সেজে ওঠেন সাদা শেরওয়ানিতে। গলায় মহারাজা হার। তবে শ্বেতার রিসেপশনের এই লুক দেখে অসংখ্য নেটিজেনরা নানারকম মন্তব্য করেছেন।

শ্বেতা রুবেল নিজেদের রিসেপশনে যেমন ভাবে সেজে উঠেছিলেন ঠিক সেই ভাবেই নিজেদের রিসেপশনে সেজে উঠেছিলেন আদৃত কৌশাম্বি। তাই একাংশ নেটিজেনরা দাবি করছে শ্বেতা নিজের রিসেপশনের লুক নকল করেছে কৌশাম্বীর থেকে। একই রকমের লেহেঙ্গা, একই রকমের চুলের স্টাইল, একই ধরনের গয়না।

তাই শ্বেতার ছবি দেখে অসংখ্য নেটিজেন এই ধরনের কমেন্ট করেছেন। তবে কি কৌশাম্বীকে নকল করল শ্বেতা? দুজনেই দীর্ঘদিন ধরে টেলিভিশনের পর্দায় কাজ করছেন। বর্তমানে শ্বেতা অভিনয় করছেন জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আর অন্যদিকে ফুলকি ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী কৌশাম্বী।

আরও পড়ুনঃ “আমার মনের কথা মৈনাক দা বুঝে যায়”- তবে কি গুঞ্জনের আড়ালে ডুবে ডুবে জল খাচ্ছে মৈনাক স্বপ্নীলা?
শ্বেতা রুবেলর বিয়েতে উপস্থিত ছিল কোন গোপনে মন ভেসেছে এর গোটা টিম, এই রিসেপশনের দিন উপস্থিত ছিল নিম ফুলের মধু ধারাবাহিকের গোটা টিম। এছাড়াও অন্যান্য আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সহকর্মীরা তো ছিলেনই। বিয়ের দিনের মতন রিসেপশনের দিনেও ছিল এলাহী আয়োজন।


