এক বিছানায় শুতে নারাজ রাই! ফের নতুন সন্দেহ বাসা বাঁধলো অনির্বাণের মনে!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) জমজমাট হয়ে উঠেছে মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব। এই ধারাবাহিকে দর্শকদের অত্যন্ত প্রিয় এবং আদর্শবান একটি চরিত্র হয়ে উঠেছে নায়িকা রাই। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। এছাড়া ধারাবাহিকের নায়কের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতার সুমন দেকে। যত দিন যাচ্ছে ধারাবাহিকটি আরো বেশি করে দর্শকদের চর্চার বিষয় হয়ে উঠছে।
এই ধারাবাহিকের নায়িকা চির অভাগিনী। বাবার মৃত্যুর পর থেকে জীবনে একটা দিনও শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারেনি রাই। প্রত্যেকদিন প্রত্যেকের নানা রকম অভিযোগের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাকে। কখনো নিজের প্রাক্তন প্রেমিক কখনো নিজের বোন আবার কখনো মা। অনেক কষ্টে যখন সে আবার নতুন করে ভালবাসার স্বপ্ন দেখল, সেখানেও চরম আঘাত পেতে হয়েছে রাইকে। কিন্তু তারপরেও থেমে থাকেনি রাই।
কিছুদিন আগেই দেখা যায় বিয়ে হওয়ার পরের দিনই রাইকে বাড়ি থেকে বের করে দেয় অনির্বাণ। মিথ্যে সন্দেহ করে তাকে অনেক কষ্ট দেয় নায়ক। তার নিজের বোন নীলাঞ্জনা দিদির সংসার একদম গোড়া থেকে উপরে ফেলে। ভেঙে চুরে মাটিতে মিশে যায় রাই। কিন্তু ভালোভাবে বাঁচার এবং নিজের পরিবারকে দেখার তাগিদে আবার উঠে দাঁড়ায় সে। নিজের রাস্তা নিজেই বেছে নেয় নায়িকা। পরে অনির্বাণ বুঝতে পারে সে নিজের স্ত্রীয়ের সাথে চরম অন্যায় করেছে।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনির্বাণ নিজের ভুল বুঝতে পেরে বারবার রাইয়ের কাছে ছুটে যায় তাকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু অভিমানী রাই বারবার অনির্বাণকে ফিরিয়ে দেয়। যদিও পরবর্তীতে তার মনে হয়, অনির্বাণকে একটা সুযোগ দেওয়া উচিত। নিজের সাথে আপোষ করে হলেও এই সুযোগটা তার প্রাপ্য। এরপর যদি কিছু হয় তাহলে রাই আর ফিরে তাকাবে না। নিজের সাথে নিজের এই দ্বন্দ্বে নিজেকে বুঝিয়ে অনির্বাণের কাছে ফিরে যায় রাইপূর্ণা।
আরো পড়ুন শেষ হচ্ছে জগদ্ধাত্রী! এইবার নিজের মুখেই সেই কথা জানালেন প্রধান অভিনেত্রী
অনির্বাণকে মানতে পারছে না রাই
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, অনির্বাণ রাইকে নিজের কাছে ডাকে। রাইয়ের হাতটা শক্ত করে ধরে। অনির্বাণ বলে, সে বিশ্বাস করতে পারছে না আজ এতদিন পর অবশেষে তার মনের ইচ্ছে পূরণ হয়েছে। রাই তার সামনে রয়েছে, তার কাছে রয়েছে। কথাগুলো রাইয়ের একেবারেই ভালো লাগে না। তার মনের মধ্যে থাকা যন্ত্রণা গুলো এখনো আগের মতনই রয়ে গিয়েছে। অবিশ্বাসের ফলে সৃষ্টি হওয়া ক্ষত এখনো অবধি তরতাজা। তাই অনির্বাণের কাছাকাছি যেতে বেশ পেতে হচ্ছে রাইকে।

