গোলগাল চেহারার মিষ্টতায় কেড়েছিলেন নজর! কোথায় হারিয়ে গেলেন জি বাংলার রাধা?

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক ( Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।
আমাদের বাংলা ফিল্মের নিশ্চয়তা এমন অনেক অভিনেতা-অভিনেত্রীর রয়েছেন যারা একসময় বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও দাপিয়ে কাজ করেছেন যাদের অভিনয়ে দক্ষতা সত্যি বারবার মুগ্ধ করেছে দর্শককে। তবে সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অনেকেই বর্তমানে অভিনয় জগত থেকে দূরে রয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন হলেন এমিলা সাঁধুখা।
একসময় টেলিভিশনে ছোটপর্দায় দাপিয়ে কাজ করেছেন অভিনেত্রী। জি বাংলার একসময়কার জনপ্রিয় ধারাবাহিক ছিল রাধা। ২০১৬ সাল নাগাদ জি বাংলায় সম্প্রচারিত হত এই ধারাবাহিক। এই সিরিয়ালের হাত ধরেই বাঙালির ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন এমিলা সাঁধুখা। রাধাতে নাম ভূমিকায় দেখা গিয়েছিল এমিলাকে।
রাধা হিসাবে দর্শকদের কাছ থেকে ভুরি ভুরি প্রশংসা কুড়ালেও এরপর আর লিড রোলে দেখা যায়নি এমিলাকে। কিন্তু কেন এই সুন্দরী আর সুযোগ পেলেন না মুখ্য ভূমিকায়? আয় তবে সহচরী, কে আপন কে পরের মতো একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে তারপরে এমনভাবে হারিয়ে যাবেন অভিনেত্রী সেটা কেউই কল্পনা করেননি। একবার এক সাক্ষাৎকারে এই বিষয়ে নিজের বক্তব্য জানিয়েছিলেন অভিনেত্রী।
অভিনেত্রী বলেন, ‘আমি অভিনয় করতে ভালোবাসি। আমি কতটা অভিনয় করতে পারি সেটা দর্শক জানে আর ইন্ডাস্ট্রিও জানে। দেখো লিড রোল পাওয়াটা অনেকটাই ভাগ্যের ব্য়াপার আর অনেকটা নির্ভর করে যাঁরা কাজ দেন তাঁদের উপর। আমি তো একটা শ্রমিক, আমি অভিনয় করি। দর্শকদের ভালোবাসা আমি বরাবর পেয়েছি। আর আমার মনে হয় পার্শ্ব চরিত্রে অভিনয় করেও আমি দর্শকদের ভালোবাসা নিশ্চয় পেতে পারব। অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে, অনেক কিছুর মুখোমুখি হয়েছি…. এখন তো আমি ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছি। তবে আমি কামব্যাক করব, আমাকে ফিরতেই হবে’।
আরও পড়ুনঃ কেরিয়ারের মধ্য গগনে টেলিভিশন থেকে উধাও! কোথায় হারিয়ে গেলেন ‘প্রেমের ফাঁদে’ ধারাবাহিকের নায়ক রাজিব বসু?
তিনি আরও বলেন, ‘ইন্ডাস্ট্রিকে আমি যতটা ভালোবেসেছি,এখানকার মানুষদেরকে ভালোবেসেছি, আমাকে ইন্ডাস্ট্রি ততটা ভালোবেসে উঠতে পারেনি। জানি না আমি কোনও ভুল করেছি কিনা! আমার সঙ্গে কিন্তু কারুর কোনও সমস্যা নেই। তবে আমি আমার চেষ্টা ছাড়ব না, আমার কেরিয়ারকে আমি খুব ভালোবাসি।… আমি নিজের লক্ষ্যে পৌঁছাতে চাই। আমার স্বপ্ন নিজেকে এক নম্বর অভিনেত্রী হিসাবে দেখতে।’

