কেরিয়ারের মধ্য গগনে টেলিভিশন থেকে উধাও! কোথায় হারিয়ে গেলেন ‘প্রেমের ফাঁদে’ ধারাবাহিকের নায়ক রাজিব বসু?

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক ( Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।

আমাদের বাংলা ফিল্মের নিশ্চয়তা এমন অনেক অভিনেতা-অভিনেত্রীর রয়েছেন যারা একসময় বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও দাপিয়ে কাজ করেছেন যাদের অভিনয়ে দক্ষতা সত্যি বারবার মুগ্ধ করেছে দর্শককে। তবে সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অনেকেই বর্তমানে অভিনয় জগত থেকে দূরে রয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন হলেন রাজিব বসু।

একসময় টেলিভিশনে ছোটপর্দায় দাপিয়ে কাজ করেছেন অভিনেতা। বিভিন্ন ধারাবাহিককে কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছে তাকে। তার অভিনয় জগতে সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হলো প্রেমের ফাঁদে। ধারাবাহিকটিতে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন রাজিব। বিপরীতে ছিলেন অভিনেত্রী মিশমি। যাকে বর্তমানে কোন গোপনে মন ভেসেছে, ফুলকি সহ একাধিক ধারাবাহিকে দেখা যাচ্ছে। কিন্তু টেলিভিশনের পর্দা থেকে হারিয়ে গেলেন রাজিব।

একসময় টেলিভিশনের পর্দায় চুটিয়ে কাজ করলেও হঠাৎ করেই টেলিভিশন জগত থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন অভিনেতা। বড় পর্দাতেও একটি ছবিতে কাজ করেছেন যদিও সেই ছবি দর্শক মহলে তেমন জনপ্রিয়তা পায়নি। তারপর এই হঠাৎ করে অভিনয় জগত থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন রাজিব।

আরও পড়ুনঃ বৃষ্টি ভেজা রাতে কাছকাছি পারুল রায়ান! ভেঙে গেলো দুজনের মধ্যেকার দূরত্ব! ফাঁ’স আজকের পর্ব

বর্তমানে নিজের পরিবার এবং গিটার নিয়ে ব্যস্ত থাকেন অভিনেতা। সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ নয় তাই অভিনেতার খোঁজখবর তেমন একটা পায় না নেটিজেনরা। অভিনেতা অভিনয় জগতে কবে ফিরবে সেই নিয়ে নেটিজেনদের মনে অনেক প্রশ্ন।একসময় হ্যান্ডসাম, ট্যালেন্টেড নায়কদের মধ্যে প্রথম সারিতেই ছিল রাজিবের নাম। কিন্তু সেই দক্ষ সুপুরুষ অভিনেতা হঠাৎ করে এভাবে হারিয়ে যাবে অভিনয় জগত থেকে সেটাই নেটিজেনরা আশা করেননি।

Back to top button